এশিয়ান গেমসে খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন খেলোয়াড়
জাপানে চলমান এশিয়ান গেমসে থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ প্রথম ডোপিং পরীক্ষায় পজিটিভ হয়েছেন।
১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের নমুনায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইড পাওয়া গেছে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ) জানিয়েছে, তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা উদীয়মান তারকা হিসেবে বিবেচিত পিচামনের আজ মঙ্গলবার দলীয় ইভেন্টে চীনের বিপক্ষে খেলার কথা ছিল।
আইটিএ জানিয়েছে, “পিচামন এশিয়ান গেমস চলাকালে প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং বা যে কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।”
সংস্থাটি জানিয়েছে, পিচামন চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।
এ ছাড়া স্যাম্পল-বি পরীক্ষা করার অনুরোধ জানানোর অধিকারও তার রয়েছে বলে জানিয়েছে আইটিএ।
দ্রুত ওজন কমানোর জন্য শরীর থেকে পানি বের করে দিতে প্রতিযোগীরা ফুরোসেমাইড ব্যবহার করতে পারেন। গত ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার আগে ডোপিং পরীক্ষার সময় আইটিএ পিচামনের নমুনা সংগ্রহ করেছিল।
aliul / aliul
এশিয়ান গেমসে খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন খেলোয়াড়
ধোনির পরামর্শেই চেন্নাইয়ের কোচ জহির খান
ডেনমার্কের সঙ্গে ড্র করল বাংলাদেশ
ইকোনমি থেকে বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
চাকরি হারানোর শঙ্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যারা
‘কোচ-অধিনায়ককে সাইজ করে দিয়ে ভালো কিছু আশা করেন কীভাবে’
বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!
ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আয়ারল্যান্ড কোচকে ‘মূর্খ’ বলছে ইসরায়েল
চোটের কারণে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর
মাদ্রিদ ডার্বিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ