ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৪:১৯

রদ্রিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া এই মিডফিল্ডারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন তিনি। দে লা ফুয়েন্তের বিশ্বাস, নিজের সামর্থ্য ও গুণেই যেকোনো দল কিংবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন রদ্রি।

২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রদ্রি। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছিলেন গোল্ডেন বলও। বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন এই স্প্যানিশ তারকা।

রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রির বার্সেলোনায় মানিয়ে নেওয়া নিয়ে কোনো সংশয় প্রকাশ করেননি দে লা ফুয়েন্তে। স্পেন কোচ বলেন, ‘রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি। তাই যেকোনো দল কিংবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য সহজ হবে। নিজের পজিশনে সে বিশ্বের সেরা।’

স্প্যানিশ ফুটবলারদের দেশের শীর্ষ লিগে ফিরে আসাকেও স্বাগত জানিয়েছেন দে লা ফুয়েন্তে। তার মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের স্পেনের ক্লাবগুলোতে খেলতে দেখা গেলে লা লিগার মান ও মর্যাদা আরও বাড়বে।


স্পেন কোচ বলেন, ‘আমি আনন্দিত যে এই অসাধারণ ফুটবলাররা লা লিগায় খেলছে। এতে লিগ আরও সমৃদ্ধ হচ্ছে। বিশ্বের সেরা খেলোয়াড়রা, যারা আমাদেরই ফুটবলার, তারা স্প্যানিশ ক্লাবগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে। যারা এখনো বিদেশে আছে, তারাও যদি ফিরে আসে, তাহলে নিজেদের সামর্থ্য, প্রতিভা ও ফুটবলীয় দক্ষতা দেখানোর সুযোগ পাবে।’

সাক্ষাৎকারে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়েও কথা বলেছেন দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেওয়ায় মেসির প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। স্পেন কোচের মতে, মেসিকে ফুটবলে পূর্ণ মূল্যায়ন করা কঠিন কাজ।

দে লা ফুয়েন্তে বলেন, ‘ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, একজন কিংবদন্তির প্রতি আমার মুগ্ধতা, তাকে জানার অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা থেকেই বলছি—দেরিতে কেউ অবসর নিলে সাধারণত তার অর্জনগুলো আরও ভালোভাবে মূল্যায়ন করা যায়। কিন্তু মেসির ক্ষেত্রে তেমনটা হবে না।’

aliul / aliul

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান