বড় অঘটন হলো না, ভারতকে ৩২ রানে আটকে দিয়ে ২ রানে হারল জাপান
অবিশ্বাস্য এক সুযোগ হারাল জাপান। কার্যত গুরুত্বহীন এক ম্যাচে অল্পের জন্য ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটনটা হতে গিয়েও শেষ পর্যন্ত হলো না। স্রেফ ২ রান দূরত্বে গিয়ে থামতে হলো জাপানকে।
ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়েছে জাপান। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ভারতের অবস্থান দ্বিতীয়, আর জাপানের ৪১তম। প্রথম সারির দল নিয়ে খেলতে নামা ভারতের সঙ্গে শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে জাপান। তবে মাঠের পারফরম্যান্সে সেটা বুঝার উপায় ছিল না। বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসায় শক্তিমত্তার পার্থক্যও যেন কমে যায়! শেষ বল পর্যন্ত লড়াই করে মাত্র ২ রানে হেরেছে জাপান।
আজ (মঙ্গলবার) সানোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ রান করে ভারত। জবাবে ৩ উইকেট হারিয়ে ৩০ রানের বেশি করতে পারেনি জাপান।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। একই কারণে লম্বা সময় নষ্ট হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৫ ওভারে। ৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ইয়ামামুতু-লাকে হারায় জাপান। এক বাউণদারিতে ৪ রান করে ফেরেন তিনে নামা ইব্রাহিম।
৭ রানে ২ উইকেট হারানোর পর জাপানকে ম্যাচে ফেরান কাদাওকি-ফ্লেমিং ও ইটু-ডেভিস। দুজনের জুটিতে একসময় মনে হচ্ছিল ম্যাচে এগিয়ে আছে ভারত। তবে শেষ ওভারে ৮ রানের সমীকরণ মেলাতে পারেনি জাপান। ১২ বলে ১২ রান করেছেন কাদাওকি-ফ্লেমিং। আর ইটু-ডেভিসের ব্যাট থেকে এসেছে ৮ বলে অপরাজিত ৯ রান।
ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন অভিষেক শর্মা। সুবিধা করতে পারেননি ইশান কিশানও। ৬ বলে ৩ রান করেছেন তিনি।
সাঞ্জু স্যামসন একটি বাউন্ডারি পেলেও ৯ রানের বেশি করতে পারেননি। ভারতের হয়ে একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্ক ছুঁয়েছেন শ্রেয়াস আইয়ার। অভিজ্ঞ এই ব্যাটার ১৬ রান করতে খেলেছেন ১২ বল। তাতে সবমিলিয়ে ৩২ রান করতে পারে ভারত।
aliul / aliul
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন
অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’