ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রেফারিং বিতর্কে শাস্তি পাচ্ছেন না মরিনিও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৪:২৪

মাদ্রিদ ডার্বির পর রেফারিদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিও। তবে আপাতত শাস্তির মুখে পড়তে হচ্ছে না পর্তুগিজ কোচকে। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ না তোলার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ রেফারিদের সংগঠন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর বরাতে জানা গেছে, মরিনিওর মন্তব্যের পর বিষয়টি নিয়ে অভিযোগ করার কথা বিবেচনা করেছিল রেফারিদের সংগঠন। এ জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির (সিটিএ) আইনি বিভাগের সঙ্গেও আলোচনা হয়। তবে সোমবার আলোচনার পর শেষ পর্যন্ত অভিযোগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রেফারি মিগেল আনহেল ওর্তিস আরিয়াসের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মরিনিও। বিশেষ করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ড্যানিয়েল ত্রুহিয়ো সুয়ারেসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মরিনিওর অভিযোগ ছিল, আতলেতিকোর দুই খেলোয়াড়ের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর মতো অপরাধ হলেও রেফারি সে সিদ্ধান্ত নেননি। ম্যাচের রেফারির অভিজ্ঞতা ও বড় ম্যাচ পরিচালনার সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন রিয়াল কোচ। ভিএআর কর্মকর্তার আগের রিয়াল-সংশ্লিষ্ট ম্যাচের ঘটনাও টেনে আনেন তিনি।

অভিযোগ তোলা হলে মরিনিওর বিরুদ্ধে সর্বোচ্চ চার ম্যাচের নিষেধাজ্ঞা এবং জরিমানার সম্ভাবনা ছিল। তবে রেফারিদের সংগঠন অভিযোগ না তোলায় আপাতত সেই শাস্তির আশঙ্কা নেই।

aliul / aliul

চোটের কাছে হেরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন উড

শ্রীলঙ্কাকে উড়িয়ে সোনার পদক ধরে রাখল ভারত

করোনার টিকার ভুয়া সনদ নিয়ে দল থেকে বাদ সুইজারল্যান্ডের অধিনায়ক

এশিয়ান গেমসে ১ম ডোপ টেস্টে পজিটিভ, সাময়িকভাবে নিষিদ্ধ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

বাংলাদেশ কোচের বক্তব্যকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে ব্যাখ্যা চাইবে বিসিবি

রেফারিং বিতর্কে শাস্তি পাচ্ছেন না মরিনিও

জাপানের কাছে হেরে কাবাডির পদকও অনিশ্চিত বাংলাদেশের

ফিটনেস টেস্টে ফেল করলে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে

বড় অঘটন হলো না, ভারতকে ৩২ রানে আটকে দিয়ে ২ রানে হারল জাপান

রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে

এশিয়ান গেমসে খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন খেলোয়াড়

ধোনির পরামর্শেই চেন্নাইয়ের কোচ জহির খান