ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীলঙ্কাকে উড়িয়ে সোনার পদক ধরে রাখল ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ বিকাল ৫:৪২

টস জিতে ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেই তাঁদের লক্ষ্যটা বোঝা গিয়েছিলবড় একটা স্কোর গড়ে শ্রীলঙ্কার খেলাটা কঠিন করে তোলা!

জাপানের কোরোগি স্পোর্টস পার্কে ঘটলও ঠিক তাভারতের মেয়েরা আগে ব্যাট করে তুলল ৩ উইকেটে ২১৬এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এটাই দলীয় সর্বোচ্চ সংগ্রহশ্রীলঙ্কার মেয়েরাও টিটুয়েন্টিতে কখনো ১৭৭ রানের বেশি তাড়া করে জিততে পারেনিফাইনালে সোনা জয়ের এ লড়াইয়ে ভারতের ইনিংসের পরই তাই ফলটা অনেকে আন্দাজ করে নিয়েছিলেন

চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা অবিশ্বাস্য কিছু করে সবার আন্দাজ করে নেওয়া সেই ফলটাও পাল্টাতে পারেনিউল্টো ৯.১ ওভারে ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে তখনই ছিটকে পড়েশেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৬৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা১৪৭ রানের বড় ব্যবধানে হেরে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হলো আতাপাত্তুর দলকেআর ভারত? হাংজুতে ২০২২ এশিয়ান গেমস ক্রিকেটে জেতা সোনার পদকটা জাপানেও ধরে রাখল হারমনপ্রীত কৌরের দল

শুধু কি তা, এ ম্যাচ থেকে টিটুয়েন্টিতে নিজেদের ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় জয়ও তুলে নিল ভারতের মেয়েরাআগের রেকর্ড ২০১৮ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ১৪২ রানেআর শ্রীলঙ্কা পুরো দল মিলেও ভারতের ওপেনার স্মৃতি মান্ধানার (৭৯) রান পাড়ি দিতে পারেনিরানের হিসাবে টিটুয়েন্টিতে এটাই সবচেয়ে বড় হার শ্রীলঙ্কার মেয়েদের

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এ নিয়ে দুটি সোনা জিতল ভারতরুপা কিংবা ব্রোঞ্জ কখনো জেতেনি তারাএর আগে আগে আজ ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে বাংলাদেশকে ৩১ রানে হারায় পাকিস্তান

ভারতকে দুই শর ওপাশে নিয়ে যাওয়ার ভিতটা গড়ে দেন দুই ওপেনার১০ ওভারে ৯৯ রানের জুটি গড়ে আউট হন ২৯ বলে ৪৮ রান করা শেফালি বর্মা৩টি ছক্কা ও ৩ চারে ইনিংসটি সাজানইনিংসটি খেলার পথে দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্টকে পেছনে ফেলে টিটুয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন শেফালিমেয়েদের টিটুয়েন্টিতে এ বছরই ৮২৪ রানের রেকর্ড গড়েন ভলভার্টতাঁর সমান ২৪ ইনিংসে শেফালির রানসংখ্যা ৮৬৩

আরেক ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৭৯ রানএই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী হিসেবে ১১ হাজার রানের মাইলফলকের দেখা পান স্মৃতিব্যাটিংয়ে নামার আগে মাইলফলকটির দেখা পেতে তাঁর দরকার ছিল ১৩ রান

ভারতের ইনিংসটি দারুণভাবে শেষ করার পেছনে অবদান রিচা ঘোষেরফুলমালির সঙ্গে ১৯ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন৩ ছক্কা ও ৬ চারে ২২ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন রিচা

শ্রীলঙ্কার মেয়েরা তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে তোলে ২ উইকেটে ৪১পরের চার ওভারে ১১ রান তুলতে হারায় আরও ৪ উইকেট১০ ওভারে শ্রীলঙ্কা ৫২ রানে ৬ উইকেট হারানোর পর আসলে তাদের হারটা অনিবার্য হয়ে পড়েছিলঅধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৯ রান৬ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার দীপ্তি শর্মা২টি করে উইকেট শ্রী চরণী, শেফালি ও শ্রেয়াঙ্কা পাতিলের

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২১৬/৩ (স্মৃতি ৭৯, রিচা ৪৯, শেফালি ৪৮, হারমনপ্রীত ১৯; চামুদি ১/৩৪, কাভিশা ১/৩৫, সুগান্দিকা ১/৩৭)

শ্রীলঙ্কা: ১৫.৪ ওভারে ৬৯ (আতাপাত্তু ২৯, কৌশিনী ১৪, কাভিশা ১১; দীপ্তি ৩/৬, শেফালি ২/৩, শ্রেয়াঙ্কা ২/৯)

ফল: ভারত ১৪৭ রানে জয়ী

 

শান্তা / শান্তা

চোটের কাছে হেরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন উড

শ্রীলঙ্কাকে উড়িয়ে সোনার পদক ধরে রাখল ভারত

করোনার টিকার ভুয়া সনদ নিয়ে দল থেকে বাদ সুইজারল্যান্ডের অধিনায়ক

এশিয়ান গেমসে ১ম ডোপ টেস্টে পজিটিভ, সাময়িকভাবে নিষিদ্ধ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

বাংলাদেশ কোচের বক্তব্যকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে ব্যাখ্যা চাইবে বিসিবি

রেফারিং বিতর্কে শাস্তি পাচ্ছেন না মরিনিও

জাপানের কাছে হেরে কাবাডির পদকও অনিশ্চিত বাংলাদেশের

ফিটনেস টেস্টে ফেল করলে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে

বড় অঘটন হলো না, ভারতকে ৩২ রানে আটকে দিয়ে ২ রানে হারল জাপান

রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে

এশিয়ান গেমসে খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন খেলোয়াড়

ধোনির পরামর্শেই চেন্নাইয়ের কোচ জহির খান