ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতেও হার দিয়ে শুরু লঙ্কানদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১১:৫২

দলীয় সংগ্রহ অনায়াসেই তিনশ পেরোত ইংল্যান্ডের। তবে অধিনায়ক হ্যারি ব্রুকের বিদায়ে ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত তাদের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যটা বেশ বড়সড় আকারেই হাজির হয় শ্রীলঙ্কার সামনে। টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর লঙ্কানরা এবার ওয়ানডেতেও হার দিয়ে শুরু করল। যেখানে ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস বল হাতে ফাইফার ও ৪৬ রানের ইনিংস খেলেছেন।  

চেস্টার-লি-স্ট্রিটে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩১ ওভারে ৩ উইকেটে ১৮২ রানের শক্ত অবস্থানে থেকে ইংল্যান্ড ২৬৫ রানে অলআউট হয় ১১ বল বাকি থাকতেই। লক্ষ্য তাড়ায় সফরকারী কুশল মেন্ডিসের দল ৩৭ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায়। ফলে ৮৯ রানে জিতে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।

ইংল্যান্ডকে বড় জয় এনে দেওয়ার পথে ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে উইল জ্যাকস জাদুকরী বল করেছেন। মাত্র ২২ রানের বিনিময়ে তিনি শিকার করলেন ৫ উইকেট। যা ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের কোনো স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এর আগে প্রথমে ব্যাট করা স্বাগতিকদের পক্ষে ৪৭ বলে ৫টি চারের বাউন্ডারিতে ৪৬ রান করেন জ্যাকস। ব্যাট-বলে দারুণ অবদান রেখে তিনি ম্যাচসেরার পুরস্কার ভাগিয়ে নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা শুরুতেই উইকেট হারায়। টম ব্যান্টার (১০) আসিথা ফার্নান্দোর আউটসুইঙ্গারে বোল্ড হন দলীয় ১৬ রানে। এরপর অভিজ্ঞ তারকা জো রুট ও বেন ডাকেটের জুটিতে আসে ৫১ রান। ব্যক্তিগত ৩২ রানে ডাকেট সুইপ করার চেষ্টায় লেগ বিফোরের ফাঁদে পড়েন। রুট ৫২ বলে ৫ চারে ৪৪ রান করলে ভাঙে ব্রুকের সঙ্গে তার ৬৮ রানের জুটি। ইংলিশ অধিনায়ক ব্রুকও অনাকাঙ্ক্ষিত শট খেলে ৬৯ বলে ৭ চারে ৬৭ রানে আউট।

এরপরই ধস নামে ইংলিশদের ইনিংসে। ৩৩ বলে ৩১ রান করে জস বাটলার। একপ্রান্তে উইকেটের মিছিল চলতে থাকলেও জ্যাকস ৪৭ বলে ৫ চারে ৪৬ রানে অপরাজিত ছিলেন। ২৬৫ রানে ইংলিশদের ইনিংস গুটিয়ে যায় ৪৮.১ ওভারে। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো ও অভিষিক্ত  সাচিন্দু কলম্বাগ।

লক্ষ্য তাড়ায় সফরকারীদের শুরুটা ছিল ইতিবাচক। কামিন্দু মেন্ডিস (১৪) দলীয় ২৭ রানে ফিরলে তাতে ধাক্কা লাগে। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ৩৭ বলে ২৭ রান করেন। ৮৪ রানে তৃতীয় উইকেট পড়তেই যাওয়া-আসার মিছিল শুরু হয় লঙ্কান ব্যাটারদের। তাদের পক্ষে ৬ নম্বরে ব্যাটিংয়ে নামা ভেল্লালাগে ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৫ এবং অধিনায়ক কুশল মেন্ডিস ৬০ বলে ৪ চারে ৪২ রান করেন।

ইংলিশদের পক্ষে জ্যাকস ৫ এবং জেমি ওভারটন নেন ২ উইকেট। ২৭ বছর বয়সী অলরাউন্ডার জ্যাকস লিস্ট ‘এ’ কিংবা ওয়ানডে ফরম্যাট– উভয় ক্ষেত্রেই প্রথমবার ফাইফারের দেখা পেলেন।

aliul / aliul

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান