ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১২:৪

মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকোর কাছে হারের ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তুলেছিল রিয়াল। লস ব্লাঙ্কোসরা যখন ম্যাচ অফিসিয়ালদের ওপর ক্ষুব্ধ, তখন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে। ফলে এখন লা লিগার সভাপতি পদে নতুন ও নিরপেক্ষ কাউকে দরকার বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

এর আগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের ম্যাচে রেফারিং নিয়ে অভিযোগ তুলেছিল রিয়াল। যা নিয়ে লা লিগা সভাপতি তেবাস বলেন, ‘রেফারিরা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে– এমন দাবি করা অন্য কোনো গ্যালাক্সিতে বসবাসের শামিল। মৌসুমের শুরুর দিকের ম্যাচে দলের যেসব ঘাটতি স্পষ্ট, সেগুলোকে আড়াল করার ধোঁয়াশা বা অজুহাত হিসেবেই এই বয়ানটি দেওয়া হচ্ছে। মাঠের প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করার চেয়ে ষড়যন্ত্রের কথা বলাটাই অনেক সহজ।’

পরে লা লিগার সভাপতি তেবাসের আচরণকে ‘অনুপযুক্ত’ উল্লেখ করে স্প্যানিশ ফুটবলে এখন জরুরিভাবে একজন নিরপেক্ষ নেতা প্রয়োজন বলে দাবি তাদের, যিনি নিরপেক্ষতার মৌলিক দায়িত্ব নিয়ে লিগ পরিচালনা করতে এবং এর পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে সক্ষম। এক বিবৃতিতে রিয়াল বলছে, ‘এমন একজনকে প্রয়োজন, যিনি নিজের ভূমিকার প্রকৃতি বোঝেন। কারণ লা লিগার সভাপতি প্রতিযোগিতাটির মালিক নন। তিনি সেই ক্লাবগুলোর হয়ে দায়িত্ব পালনকারী একজন ব্যবস্থাপক, যারা তাকে এর পরিচালনার দায়িত্ব দিয়েছে। ক্লাবগুলোর এমন একজন ব্যক্তিকে প্রয়োজন, যিনি সততার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন।’

রিয়াল মাদ্রিদ ও তেবাসের এই মুখোমুখি অবস্থান অবশ্য নতুন নয়। স্প্যানিশ ও ইউরোপীয় ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রায়ই পরস্পরের সমালোচনা করে আসছেন। রিয়ালের বিবৃতির জবাবে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে একটি বিষয়ে পুরোপুরি একমত বলে জানান তেবাস, ‘লা লিগার সভাপতি প্রতিযোগিতাটির মালিক নন। একইভাবে রিয়াল মাদ্রিদের সভাপতিও এর মালিক নন। আমি লা লিগার মালিক নই এবং এটিকে কোনো একটি ক্লাবের সম্পত্তি হিসেবে পরিচালনাও করব না। আমি সবাইকে সম্মান করি। আমি কারও কাছে দায়বদ্ধ নই।’

নিজেদের দাবি করা দুটি লাল কার্ডের পক্ষে ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে এসেছিলেন রিয়াল কোচ মরিনিয়ো
এর আগে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ হানায়, ‘লা লিগার সব ক্লাবের স্বার্থের প্রতিনিধিত্ব ও সুরক্ষার দায়িত্বে থাকা একজন ব্যক্তি বারবার রিয়াল মাদ্রিদকে লক্ষ্য করে প্রকাশ্যে আক্রমণ করছেন এবং আমাদের ক্লাবকে তার নিয়মিত প্রকাশ্য আক্রমণের বিষয় বানাচ্ছেন; এটি অত্যন্ত উদ্বেগজনক। তেবাস তার প্রাতিষ্ঠানিক অবস্থান ব্যবহার করে রিয়াল মাদ্রিদকে ক্রমাগত হেয় ও আক্রমণ করার যে পথ বেছে নিয়েছেন, আমরা তা মেনে নিচ্ছি না।’

অ্যাতলেটিকোর কাছে হারের পর লা লিগায় ৭ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ চতুর্থ স্থানে নেমে গেছে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা ছয় পয়েন্ট পিছিয়ে। ক্লাবটি বলেছে, তেবাসের ‘সর্বশেষ মন্তব্যগুলো বিশেষভাবে গুরুতর ও বোধগম্য নয় এবং একজন দায়িত্বশীল ব্যবস্থাপকের জন্য তা একেবারেই অনুপযুক্ত। অথচ তার দায়িত্বের জায়গা থেকে প্রতিযোগিতার নিরপেক্ষতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা বাড়ানোতেই তার ভূমিকা রাখা উচিত। এভাবে তিনি আমাদের প্রতিযোগিতা এবং বিশ্বজুড়ে স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করছেন।’

aliul / aliul

এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির টেবিলে

রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ

ধারাবাহিকভাবে ব্যর্থ সাদমান, তবুও আশা ছাড়ছেন না আশরাফুল

আর্জেন্টিনার কোচিং না ছাড়তে স্কালোনির কাছে শিষ্যদের আকুতি, যে যা বললেন

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতেও হার দিয়ে শুরু লঙ্কানদের

মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল

মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা

চোটের কাছে হেরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন উড

শ্রীলঙ্কাকে উড়িয়ে সোনার পদক ধরে রাখল ভারত

করোনার টিকার ভুয়া সনদ নিয়ে দল থেকে বাদ সুইজারল্যান্ডের অধিনায়ক

এশিয়ান গেমসে ১ম ডোপ টেস্টে পজিটিভ, সাময়িকভাবে নিষিদ্ধ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

বাংলাদেশ কোচের বক্তব্যকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে ব্যাখ্যা চাইবে বিসিবি