ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আফগানিস্তান লিগে নিবন্ধন করেছেন তাসকিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৩১

আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল। এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আয়োজকদের মতে, এই টুর্নামেন্টে খেলতে ১ হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আর এর মধ্যে ৫শ'র বেশি বিদেশি খেলোয়াড় রয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটে তাসকিনের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এপিএল জানিয়েছে, লিগের জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন তাসকিন। একই সঙ্গে তারা ভক্তদের কাছে জানতে চেয়েছে, বাংলাদেশের এই পেসারকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান তারা।

পোস্টটিতে লেখা ছিল, ‘অপেক্ষার অবসান হলো। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’

aliul / aliul

আফগানিস্তান লিগে নিবন্ধন করেছেন তাসকিন

এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির টেবিলে

রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ

ধারাবাহিকভাবে ব্যর্থ সাদমান, তবুও আশা ছাড়ছেন না আশরাফুল

আর্জেন্টিনার কোচিং না ছাড়তে স্কালোনির কাছে শিষ্যদের আকুতি, যে যা বললেন

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতেও হার দিয়ে শুরু লঙ্কানদের

মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল

মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা

চোটের কাছে হেরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন উড

শ্রীলঙ্কাকে উড়িয়ে সোনার পদক ধরে রাখল ভারত

করোনার টিকার ভুয়া সনদ নিয়ে দল থেকে বাদ সুইজারল্যান্ডের অধিনায়ক

এশিয়ান গেমসে ১ম ডোপ টেস্টে পজিটিভ, সাময়িকভাবে নিষিদ্ধ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ