আইপিএলে চেন্নাইয়ের পাঁচ ম্যাচে ফিক্সিং, নিজেই স্বীকার করলেন ক্রিকেটার!
২০২৫ আইপিএলের বেশ কিছু ম্যাচে ফিক্সিং করেছিলেন বলে দাবি করে হইচই ফেলে দিয়েছেন ভারতের ঘরোয়ার এক ক্রিকেটার। অভিযোগ উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এ ঘটনা প্রকাশ্যে আসতেই জরুরি বৈঠক ডেকেছে চেন্নাই।
আইপিএলে এর আগেও ম্যাচ ফিক্সিং কাণ্ডে দুই বছর নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস। আবারও ফিক্সিংয়ের অভিযোগে বিদ্ধ মহেন্দ্র সিং ধোনির দল! সূত্রের খবর, সাবেক এক ক্রিকেটারের বিরুদ্ধে স্টিং অপারেশন চালাতে গিয়ে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য।
জানা গিয়েছে, ওই খেলোয়াড়ের কাছে সিএসকের প্রথম একাদশের তথ্য থাকত ম্যাচের বহু আগে থেকেই। জুয়াড়িদের কাছে সেই তথ্য বিক্রি করতেন চড়া দামে।
একটি সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, নাগাল্যান্ডের হয়ে রঞ্জি খেলা রাচিত ভাটিয়ার ওপর স্টিং অপারেশন চালান এক সাংবাদিক। তিনি নিজেকে জুয়াড়ি হিসাবে পরিচয় দিয়ে দেখা করেছিলেন রাচিতের সঙ্গে। কথোপকথনের সময়ে রাচিত অকপটেই জানান, টসের অনেক আগেই তার হাতে চলে আসত সিএসকের টিম লিস্ট। সেই তালিকা স্ন্যাপচ্যাটের মাধ্যমে লন্ডনে থাকা জুয়াড়িদের কাছে পাঠিয়ে দিতেন রাচিত। প্রত্যেক টিম লিস্ট পিছু ৬০ লাখ রুপি দরও হাঁকতেন তিনি। রাচিতের দাবি, ২০২৫ আইপিএলের পাঁচটি ম্যাচের টিমলিস্ট এভাবেই বিক্রি করেছেন তিনি।
তার আরও দাবি, ‘২০১৮-১৯ মৌসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ম্যাচ গড়াপেটা করেছি। ইচ্ছাকৃত দুটো ওয়াইড বল করেছিলাম। প্রতিটি বলের জন্য জুয়াড়িদের কাছ থেকে ৮ লাখ করে পাই। দুটো বলের জন্য ১৬ লাখ পেয়েছিলাম।’
রাচিতের কথায়, ম্যাচে গড়াপেটার জন্য ম্যাচপিছু ১ কোটি টাকা ধার্য করেছিলেন ২০২৬ আইপিএলে। কিন্তু সিএসকে স্কোয়াডে তার ‘চর’ সুযোগ পাননি আইপিএলে। সে কারণেই আইপিএলে আর গড়াপেটা করতে পারেননি রাচিত। তার ‘চর’ খেলতে নামেন দিল্লি প্রিমিয়ার লিগে। সেখানেই চুটিয়ে ম্যাচ গড়াপেটার ব্যবসা চালিয়েছেন রাচিত। স্রেফ টিম লিস্ট নয়, ম্যাচের সময়কার নানা ঘটনাও ৯০ শতাংশ ক্ষেত্রেও মিলিয়ে দিয়েছেন বলে তার দাবি। রান আউট, মন্থর ব্যাটিং-রাচিতের কথামতো সবই করেছে তার ‘চর’।
সিএসকে শিবিরে লুকিয়ে থাকা এই ‘চর’টি কে? এ নিয়েও জল্পনা তুঙ্গে। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, বংশ বেদী নামে এক তরুণ ক্রিকেটার দলের গোপন তথ্য ফাঁস করেছেন। তিনি চোটের কারণে ২০২৬ আইপিএল খেলতে পারেননি, তবে দিল্লির লিগে খেলেছেন। বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই দিল্লির ক্রিকেট সংস্থা বিবৃতি দিয়েছে, তদন্তের জন্য বিসিসিআইয়ের সাহায্য়ও চেয়েছে। তবে এই বিস্ফোরক দাবি এখনও পর্যন্ত খতিয়ে দেখা হয়নি। প্রমাণও মেলেনি।
এদিকে, ‘ক্রিকবাজ’ ওয়েবসাইটে চেন্নাইয়ের এক কর্মকর্তা বলেছেন, “আমাদের বার্ষিক সাধারণ সভা কিছু দিন পরেই। তার আগে কর্মকর্তারা একত্রিত হবেন। সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে।” আগামী ২৫ সেপ্টেম্বর সিএসকের বার্ষিক সাধারণ সভা রয়েছে। তার আগেই কর্তারা দেখা করবেন। জানা গিয়েছে, বিষয়টি যাতে শেষ পর্যন্ত গড়ায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
aliul / aliul
ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে এগিয়ে রাখলেন ওয়েন
আর্সেনালের বিপক্ষে সান্ডারল্যান্ডের পাওয়া পেনাল্টি ভুল ছিল
ইনজুরি নেই, তবুও দুই ওয়ানডেতে শঙ্কায় কামিন্স
আইপিএলে চেন্নাইয়ের পাঁচ ম্যাচে ফিক্সিং, নিজেই স্বীকার করলেন ক্রিকেটার!
চোট নিয়ে সাইডলাইনে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার
আফগানিস্তান লিগে নিবন্ধন করেছেন তাসকিন
এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির টেবিলে
রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ
ধারাবাহিকভাবে ব্যর্থ সাদমান, তবুও আশা ছাড়ছেন না আশরাফুল
আর্জেন্টিনার কোচিং না ছাড়তে স্কালোনির কাছে শিষ্যদের আকুতি, যে যা বললেন
জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতেও হার দিয়ে শুরু লঙ্কানদের
মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল