ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইনজুরি নেই, তবুও দুই ওয়ানডেতে শঙ্কায় কামিন্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ৪:৪৫

দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার জন্য টেস্ট সিরিজ মহাগুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে বড় ধাপ ফেলতে পারবে অজিরা। তার আগে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি পেস বিভাগরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেও নজর অস্ট্রেলিয়ার নির্বাচকদের।

ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, টেস্ট সিরিজ সামনে রেখে পেস বিভাগকে নিয়ে সতর্ক থাকছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের সম্মুখসারির ফাস্ট বোলার মিচেল স্টার্কের বেশ পরে দক্ষিণ আফ্রিকায় পা রেখেছেন প্যাট কামিন্স। ডারবান, জোহানেসবার্গ ও পচেফস্ট্রমে এই তিন পেসারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সিদ্ধান্ত হয়েছে। তাতে ডারবানে প্রথম ম্যাচে সম্ভবত নেই কামিন্স।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হতে সবশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে ছিলেন না কামিন্স ও স্টার্ক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়ার লড়াইয়ে তাদের সবাইকে যেন সতেজ পাওয়া যায়, সেই পরিকল্পনা করে এগোচ্ছে নির্বাচকরা। 

সাত দিনে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এই সময়ে তিন মূল পেসারকে তিন ম্যাচ খেলিয়ে ক্লান্ত করতে চায় না। জিম্বাবুয়ে সিরিজে মাত্র এক ম্যাচ খেলা হ্যাজেলউড দক্ষিণ আফ্রিকায় প্রথম ও শেষ ওয়ানডেতে স্টার্ককে নিয়ে খেলবেন। আর কামিন্সকে কেবল দ্বিতীয় ম্যাচেই খেলানো হবে বলে খবর জানা গেছে। প্রধান পেসারদের অদল বদল করে খেলানোর সুযোগে নাথান এলিস নিয়মিত একাদশে থাকতে যাচ্ছেন।

আর কামিন্সের অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন অরলাউন্ডার মিচেল মার্শ। সম্প্রতি জিম্বাবুয়েতেও তার নেতৃত্বে খেলেছে অজিরা।

aliul / aliul

ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে এগিয়ে রাখলেন ওয়েন

আর্সেনালের বিপক্ষে সান্ডারল্যান্ডের পাওয়া পেনাল্টি ভুল ছিল

ইনজুরি নেই, তবুও দুই ওয়ানডেতে শঙ্কায় কামিন্স

আইপিএলে চেন্নাইয়ের পাঁচ ম্যাচে ফিক্সিং, নিজেই স্বীকার করলেন ক্রিকেটার!

চোট নিয়ে সাইডলাইনে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার

আফগানিস্তান লিগে নিবন্ধন করেছেন তাসকিন

এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির টেবিলে

রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ

ধারাবাহিকভাবে ব্যর্থ সাদমান, তবুও আশা ছাড়ছেন না আশরাফুল

আর্জেন্টিনার কোচিং না ছাড়তে স্কালোনির কাছে শিষ্যদের আকুতি, যে যা বললেন

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতেও হার দিয়ে শুরু লঙ্কানদের

মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল

মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা