ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আর্সেনালের বিপক্ষে সান্ডারল্যান্ডের পাওয়া পেনাল্টি ভুল ছিল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ৪:৪৬

 

আর্সেনালের বিপক্ষে সান্ডারল্যান্ডের পাওয়া পেনাল্টির সিদ্ধান্ত ভুল ছিল—এমনটাই জানিয়েছে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ-সিদ্ধান্ত পর্যালোচনাকারী প্যানেল (কেএমআই)। তবে ওই ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হস্তক্ষেপ না করার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেছে প্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্য।

গত ১২ সেপ্টেম্বর সান্ডারল্যান্ডের মাঠে আর্সেনালের মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা। ম্যাচের ৫৪ মিনিটে কর্নার থেকে আসা বলে পেনাল্টি বক্সে সান্ডারল্যান্ডের ড্যান ব্যালার্ডকে ধরে রাখার অপরাধে আর্সেনালের ডিফেন্ডার এজরি কনসার বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি জন ব্রুকস।

তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি সান্ডারল্যান্ডের এনজো লে ফি। তার নেওয়া শট ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। শেষ পর্যন্ত ম্যাচটি ২-০ গোলে জেতে আর্সেনাল।

ম্যাচ শেষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। সিদ্ধান্তটির ব্যাখ্যা চেয়ে প্রো রেফের সঙ্গে যোগাযোগও করে ক্লাবটি।

বুধবার প্রকাশিত পর্যালোচনায় কেএমআই প্যানেল সর্বসম্মতিক্রমে জানায়, মাঠের রেফারির পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। প্যানেলের পাঁচ সদস্যই সিদ্ধান্তটির বিপক্ষে মত দিয়েছেন।

প্যানেলের ব্যাখ্যায় বলা হয়েছে, কনসা শুরুতে ব্যালার্ডকে ধরে রেখেছিলেন। তবে ব্যালার্ডও কনসাকে ধরে টানেন, যার ফলে দুজনই মাটিতে পড়ে যান। দুই খেলোয়াড়ের সম্মিলিত কর্মকাণ্ড বিবেচনায় পেনাল্টি দেওয়ার মতো অপরাধ ঘটেনি বলে মনে করেছে প্যানেল।

তবে মাঠের সিদ্ধান্ত ভুল হলেও ভিএআরের হস্তক্ষেপ না করাকে সঠিক বলে মনে করেছেন প্যানেলের তিন সদস্য। তাদের মতে, ঘটনাটি এমন স্পষ্ট ও গুরুতর ভুল ছিল না, যেখানে ভিএআরের হস্তক্ষেপ করা প্রয়োজন।

aliul / aliul

ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে এগিয়ে রাখলেন ওয়েন

আর্সেনালের বিপক্ষে সান্ডারল্যান্ডের পাওয়া পেনাল্টি ভুল ছিল

ইনজুরি নেই, তবুও দুই ওয়ানডেতে শঙ্কায় কামিন্স

আইপিএলে চেন্নাইয়ের পাঁচ ম্যাচে ফিক্সিং, নিজেই স্বীকার করলেন ক্রিকেটার!

চোট নিয়ে সাইডলাইনে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার

আফগানিস্তান লিগে নিবন্ধন করেছেন তাসকিন

এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির টেবিলে

রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ

ধারাবাহিকভাবে ব্যর্থ সাদমান, তবুও আশা ছাড়ছেন না আশরাফুল

আর্জেন্টিনার কোচিং না ছাড়তে স্কালোনির কাছে শিষ্যদের আকুতি, যে যা বললেন

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতেও হার দিয়ে শুরু লঙ্কানদের

মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল

মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা