পদত্যাগের দাবি রিয়ালের, একটি বাক্যের সঙ্গে ‘পুরোপুরি একমত’ লিগ প্রধান
রিয়াল মাদ্রিদের কাছ থেকে পদত্যাগের দাবি ওঠার পর লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস পাল্টা জবাব দিয়েছেন। বিতর্কিত মাদ্রিদ ডার্বির পর ম্যাচ অফিসিয়ালদের নিয়ে তার মন্তব্যের পর লিগ প্রধান ও সান্তিয়াগো বার্নাব্যুর হেভিওয়েটদের মধ্যে দ্বন্দ্ব নতুন মাত্রায় পৌঁছেছে।
তেবাসের বিরুদ্ধে মাদ্রিদের অভিযোগ, তার মধ্যে নিরপেক্ষতা অভাব রয়েছে। পক্ষপাতহীন এক নতুন নেতৃত্বের দাবি তুলেছে তারা। এবার তেবাস নীরবতা ভাঙলেন। মাদ্রিদের আসল বিবৃতির একটি লাইন উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি বিবৃতি পড়েছি। একটি বাক্যের সঙ্গে আমি পুরোপুরি একমত: লা লিগার প্রেসিডেন্ট এই প্রতিযোগিতার মালিক নয়। অবশ্য রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টও নয়।’
তেবাসের মতে, ক্লাবটি নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে রেফারিংয়ে। একই সঙ্গে তাদের অফিসিয়াল টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে একটি পক্ষপাতদুষ্ট এজেন্ডার প্রচারণা চালানোর অভিযোগ করেছেন লা লিগা প্রধান, ‘রিয়াল মাদ্রিদ টিভির মাধ্যমে বছরের পর বছর ধরে এটা করে আসছে তারা তাদের মুখপাত্রের মাধ্যমে। সপ্তাহের পর সপ্তাহ লিগ নিয়ে তারা কথা বলছে এবং লিখছে। রেফারির সিদ্ধান্তের সমালোচনা করা বৈধ। কিন্তু সবকিছুকে অন্য বিষয় হিসেবে তুলে ধরা ক্ষতিকর। এটা কি আস্থা তৈরি করে কিংবা স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে?’
মাদ্রিদের নিরপেক্ষতার দাবি নিয়ে তেবাস বললেন, ‘তারা নিরপেক্ষতাকে স্বাধীনতার সঙ্গে গুলিয়ে ফেলছে। নিরপেক্ষতা মানে তারা বোঝাচ্ছে, কোনো কিছুর পক্ষে না যাওয়া, এমনকি কোনটা ঠিক, কোনটা বেঠিক তার মাঝেও। তারা আমাকে আমার দায়িত্ব ত্যাগ করতে বলছে। স্বাধীনতার জন্য প্রয়োজন কারও বিচারবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া, কোনো চাপ কিংবা অধীনস্থ হওয়া ছাড়াই। সবার জন্য একই নিয়ম প্রয়োগ এবং সবার স্বার্থ রক্ষা করা।’
তেবাস তার কর্তৃত্বের একটি চূড়ান্ত ঘোষণা দিয়ে শেষ করলেন, ‘সবার প্রতিনিধিত্ব করা মানে এই নয় যে সবচেয়ে শক্তিশালীর বাধ্য থাকা। আমি লা লিগার মালিক নই কিংবা এটা কি এমনভাবে পরিচালনা করব যেন এটা শুধু একটি একক ক্লাবের। আমি সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু কারও অধীনস্থ নই।’
aliul / aliul
হেরেও পদক বাংলাদেশের জিন্নাতের
আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করছেন রাইস
১৩৮ নম্বরে থাকা ভারতকে কতটা গুরুত্ব দিচ্ছে ব্রাজিল, জানালেন আনচেলত্তি
পদত্যাগের দাবি রিয়ালের, একটি বাক্যের সঙ্গে ‘পুরোপুরি একমত’ লিগ প্রধান
ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে এগিয়ে রাখলেন ওয়েন
আর্সেনালের বিপক্ষে সান্ডারল্যান্ডের পাওয়া পেনাল্টি ভুল ছিল
ইনজুরি নেই, তবুও দুই ওয়ানডেতে শঙ্কায় কামিন্স
আইপিএলে চেন্নাইয়ের পাঁচ ম্যাচে ফিক্সিং, নিজেই স্বীকার করলেন ক্রিকেটার!
চোট নিয়ে সাইডলাইনে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার
আফগানিস্তান লিগে নিবন্ধন করেছেন তাসকিন
এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির টেবিলে
রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ