ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

১৩৮ নম্বরে থাকা ভারতকে কতটা গুরুত্ব দিচ্ছে ব্রাজিল, জানালেন আনচেলত্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ বিকাল ৬:৩২

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, পরের সপ্তাহে ভারতের বিপক্ষে তাদের প্রীতি ম্যাচকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেছেন, তাদের জন্য এটি ‘কখনও প্রীতি ম্যাচ নয়’।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বের পঞ্চম র‌্যাঙ্কিংধারী দলটি ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাকে নিয়ে ভারতে খেলবে। বিশ্বের অন্যতম জনপ্রিয় দলকে এক পলক দেখার আশায় স্থানীয় ভক্তদের মাঝে তুমুল উত্তেজনা কাজ করছে। এই সুযোগে দুই দেশই আর্থিকভাবে লাভবান হবে। কিন্তু এই ম্যাচকে প্রদর্শনীমূলক হিসেবে দেখছে না ব্রাজিল।

দ্য টাইমস অব ইন্ডিয়া আনচেলত্তির উদ্ধৃতি দিয়েছে, ‘বিশ্বের সবখানে ব্রাজিলের সমর্থকরা আছে। ভারতে খেলা আমাদের জন্য আনন্দের, শুধু ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য নয়, ভারতে যারা আছে তাদের জন্যও।’

ম্যাচটি আনুষ্ঠানিকভাবে প্রীতি হলেও ইতালিয়ান কোচ একে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, ‘এটা প্রস্তুতিমূলক খেলা, একটি প্রীতি ম্যাচ। কিন্তু কোনো ম্যাচই আমাদের জন্য প্রীতি ম্যাচ নয়।’

ফিফা ১৩৮তম র‌্যাঙ্কিংধারী দলের সঙ্গে খেলার কারণে একটি নতুন ফুটবল সংস্কৃতির সঙ্গে ব্রাজিলের পরিচিত হওয়ার সুযোগ থাকছে মনে করেন আনচেলত্তি, ‘আমাদের অন্য দেশ ও সংস্কৃতিগুলোও দেখতে হবে। ভিন্ন কৌশলের দলগুলোর সঙ্গে আমরা প্রীতি ম্যাচ খেলে অভ্যস্ত। ভারত হবে রোমাঞ্চকর। এটা সত্যি যে ভারতের ভালো অভিজ্ঞতা নেই (বিশ্বমানের প্রতিপক্ষের সঙ্গে খেলার)। কিন্তু আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে তারা কীভাবে খেলে সেটা জানা। আমি কখনও ভারতে যাইনি। কলকাতায় যাওয়ার জন্য আমি রোমাঞ্চ অনুভব করছি।’

অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলে ভারতে পা রাখবে ব্রাজিল। দলটি সম্প্রতি বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল। তারপর আবার মাঠে নামছে তারা।

aliul / aliul

হেরেও পদক বাংলাদেশের জিন্নাতের

আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করছেন রাইস

১৩৮ নম্বরে থাকা ভারতকে কতটা গুরুত্ব দিচ্ছে ব্রাজিল, জানালেন আনচেলত্তি

পদত্যাগের দাবি রিয়ালের, একটি বাক্যের সঙ্গে ‘পুরোপুরি একমত’ লিগ প্রধান

ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে এগিয়ে রাখলেন ওয়েন

আর্সেনালের বিপক্ষে সান্ডারল্যান্ডের পাওয়া পেনাল্টি ভুল ছিল

ইনজুরি নেই, তবুও দুই ওয়ানডেতে শঙ্কায় কামিন্স

আইপিএলে চেন্নাইয়ের পাঁচ ম্যাচে ফিক্সিং, নিজেই স্বীকার করলেন ক্রিকেটার!

চোট নিয়ে সাইডলাইনে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার

আফগানিস্তান লিগে নিবন্ধন করেছেন তাসকিন

এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির টেবিলে

রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ

ধারাবাহিকভাবে ব্যর্থ সাদমান, তবুও আশা ছাড়ছেন না আশরাফুল