ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করছেন রাইস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ বিকাল ৬:৩৪

আর্সেনালে আরও দীর্ঘ সময়ের জন্য নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে যাচ্ছেন ডেকলান রাইস। ইংল্যান্ডের এই মিডফিল্ডারের সঙ্গে নতুন চুক্তির আলোচনা চূড়ান্ত করতে চায় ক্লাবটি। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই চুক্তির বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে আর্সেনালের।

ফুটবলট্রান্সফারসের প্রতিবেদন অনুযায়ী, রাইসের সঙ্গে নতুন চুক্তির আলোচনা এ সপ্তাহে আরও পাকাপোক্ত হবে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তবে চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর বিকল্প রয়েছে আর্সেনালের হাতে।

নতুন চুক্তিতে রাইসের বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছরের নতুন চুক্তিতে সপ্তাহে প্রায় ২ লাখ ৮০ হাজার পাউন্ড বেতন পেতে পারেন ইংল্যান্ডের এই তারকা। তবে চুক্তির মেয়াদ ও বেতনের বিষয়গুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আর্সেনাল।

২০২৩ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ১০ কোটি ৫০ লাখ পাউন্ডে আর্সেনালে যোগ দেন রাইস। এরপর থেকে মিকেল আরতেতার দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ, রক্ষণ সামলানো এবং আক্রমণ গড়ে তোলায় তার ভূমিকা আর্সেনালের জন্য গুরুত্বপূর্ণ।

গত মৌসুমে আর্সেনালের হয়ে ৫৫ ম্যাচ খেলেছেন রাইস। ক্লাবের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছেন তিনি। ব্যস্ত সূচির কারণে চলতি আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের নেশনস লিগের দল থেকেও সরে দাঁড়িয়েছেন এই মিডফিল্ডার।

aliul / aliul

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান