হেরেও পদক বাংলাদেশের জিন্নাতের
না খেলেই পদক নিশ্চিত হয়েছিল বাংলাদেশের উশু খেলোয়াড় জিন্নাত আক্তারের। আজ চীনের প্রতিপক্ষ ডি উইয়ের বিপক্ষে ছিল ফাইনালে যাওয়ার লড়াই। এতে ব্যর্থ হলেও উশু এবং গেমসের নিয়মানুযায়ী সেমিফাইনালে উঠায় ব্রোঞ্জ পদক পাচ্ছেন জিন্নাত। আগামীকাল তার গলায় এই পদক উঠবে।
লড়াইয়ের প্রত্যয় ছিল, কিন্তু প্রতিপক্ষ ছিলেন চীনের ডি উই। জিন্নাত আক্তার পারেননি অভাবনীয় কিছু করতে। প্রথম রাউন্ডেই তিনি ছিটকে পড়লেন। তাতে পদকের রং বদলানো হলো না জিন্নাতের। এশিয়ান গেমসের উশুতে ব্রোঞ্জ পেলেন তিনি।
নারীদের ৫২ কেজি ইভেন্টে চীনের প্রতিপক্ষের সঙ্গে সেভাবে লড়াই করতে পারেননি জিন্নাত। অভিজ্ঞতা, পারফরম্যান্স, টেম্পারমেন্ট সব কিছুতেই জিন্নাত পেছনে ছিলেন। হারলেও ব্রোঞ্জ পদক পাচ্ছেন এজন্য ছিল তার মধ্যে উচ্ছ্বাস।
তিনি বলেন, 'চীনের অ্যাথলেটরা সারা বছর অনুশীলন করে, বিশ্বের মধ্যে এক নাম্বার। আমরা যদি তাদের মতো কোচ পাই, তাহলে আমরা সামনের এশিয়ান গেমসে সোনা বা রুপা নিয়ে যেতে (দেশে ফিরতে) পারব। সরকারের কাছে আমার আবেদন, ওদের মতো আমাদের অনুশীলনের জন্য একটা ভেন্যু, কমপ্লেক্স করে দিন।'
এশিয়ান গেমসে বাংলাদেশ ১৪টি পদক জিতলেও মাত্র একটি ছিল ব্যক্তিগত ইভেন্ট থেকে। ১৯৮৬ সালে সিউলের আসরের বক্সিং ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। ৪০ বছর পর ব্যক্তিগত ইভেন্ট থেকে জিন্নাতের হাত ধরে এলো দ্বিতীয় পদক।
‘বাই’ পেয়ে প্রাথমিক রাউন্ড পার হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিলেন জিন্নাত। কোয়ার্টারে তার প্রতিযোগী ইন্দোনেশিয়ার থারিসা দিয়া ফ্লোরেন্তিনা ওজনে ‘ডিসকোয়ালিফাইড’ হন। এতে সেমির পাশাপাশি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয় জিন্নাতের।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এই গেমসে কোচ হয়ে আসা দিলদার হাসান দিলু বলেন, 'আগামীকাল ফাইনাল হবে। ফাইনালের পরেই সবাইকে পদক দেয়া হবে।'
aliul / aliul
হেরেও পদক বাংলাদেশের জিন্নাতের
আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করছেন রাইস
১৩৮ নম্বরে থাকা ভারতকে কতটা গুরুত্ব দিচ্ছে ব্রাজিল, জানালেন আনচেলত্তি
পদত্যাগের দাবি রিয়ালের, একটি বাক্যের সঙ্গে ‘পুরোপুরি একমত’ লিগ প্রধান
ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে এগিয়ে রাখলেন ওয়েন
আর্সেনালের বিপক্ষে সান্ডারল্যান্ডের পাওয়া পেনাল্টি ভুল ছিল
ইনজুরি নেই, তবুও দুই ওয়ানডেতে শঙ্কায় কামিন্স
আইপিএলে চেন্নাইয়ের পাঁচ ম্যাচে ফিক্সিং, নিজেই স্বীকার করলেন ক্রিকেটার!
চোট নিয়ে সাইডলাইনে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার
আফগানিস্তান লিগে নিবন্ধন করেছেন তাসকিন
এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির টেবিলে
রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ