ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ১২:৩১

ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিলেন হ্যারি কেইন। তবে বার্সেলোনা তারকার কথায় পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্সের ওপর আস্থা রেখে জানিয়েছেন, পুরস্কার নিয়ে প্রকাশ্যে বেশি কথা বলা তার স্বভাব নয়। মাঠের খেলাতেই নিজের কৃতিত্বের প্রমাণ দিতে চান তিনি।

গত মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৭৩। এমন পারফরম্যান্সের পর এবারের ব্যালন ডি’অরের আলোচনায়ও রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তবে সম্প্রতি পুরস্কারটি নিয়ে কথা বলতে গিয়ে ইয়ামাল বলেন, ব্যালন ডি’অর বিশ্বের সেরা খেলোয়াড়ের পাওয়া উচিত, শুধু ৮০ গোল করার জন্য নয়। তার মতে, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আর বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি এক বিষয় নয়।

ইয়ামালের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে কেইন বলেন, ‘আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে চাই না। মাঠেই নিজের খেলার মাধ্যমে কথা বলি। সবাই আলাদা। লামিনে ইয়ামাল দারুণ একটি মৌসুম কাটিয়েছে, মাইকেল ওলিসেও তাই। ব্যালন ডি’অর আমার নিয়ন্ত্রণে নেই।’

ইয়ামালের মন্তব্যের উদ্দেশ্য কী ছিল, তা নিশ্চিত নন বলেও জানান কেইন। তবে বার্সেলোনা তারকার প্রশংসা করে তিনি বলেন, ‘সে অসাধারণ খেলোয়াড়। অনেকেই দারুণ মৌসুম কাটিয়েছে। এমবাপে, মাইকেল ওলিসে, রদ্রিও আছে—এবার অনেকেই পুরস্কারটির দাবিদার।’

ব্যালন ডি’অর জিতলে যে ভীষণ গর্বিত হবেন, সেটিও স্পষ্ট করেছেন কেইন। তার মতে, পুরস্কার নিয়ে কে কতটা সাক্ষাৎকার দিচ্ছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বাড়াতে পারে। তবে শেষ পর্যন্ত ভোটাররা নিজেদের বিবেচনা, পরিসংখ্যান ও খেলোয়াড়দের অর্জনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবেন।

কেইন বলেন, ‘অন্যরা যখন আমার সম্পর্কে ভালো কথা বলে, তখন বেশি গর্ব অনুভব করি। সতীর্থ, সাবেক খেলোয়াড় কিংবা অন্য কেউ আমার অর্জনের প্রশংসা করলে তা আমার কাছে বেশি অর্থবহ। নিজের সম্পর্কে নিজে বেশি কথা বলার চেয়ে সেটাই ভালো লাগে।’

aliul / aliul

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান