ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুর উপজেলা আ.লীগের ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ অনুষ্টিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২০-১০-২০২১ দুপুর ২:৯
দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগ।
 
সারাদেশে ঘোষিত ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের ঢাকা মোড় থেকে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড়ে বঙ্গবন্ধু’র মুর‍্যালের সামনে সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী শীবেস কুন্ডুর সভাপতিত্বে, প্রধান অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
 
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নারু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মশফিকুর রহমান, উপজেলা পূজা উদযাপন
পরিষদের সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সম্প্রীতির বাংলাদেশে এ ধরণের ঘটনা স্বাধীনতা সার্বভৌমের প্রতি আঘাত স্বরূপ। এমন ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। যে বা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের সকলের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এ দেশে হিন্দু মুসলমান খ্রিষ্টান সবাই মিলেমিশে বসবাস করবে। ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে সে জন্য সকল নেতা-কর্মী এবং সচেতন মানুষকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে তা প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা