ময়মনসিংহে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও শেড নির্মাণ কাজের উদ্বোধন
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্ল্যাটফর্ম স্টেশন, বিল্ডিং রিনোভেশন, এ্যাক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহের আয়োজনে নির্মাণ কাজ দোয়ার মধ্যে দিয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয়ের রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন (এমপি)। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমান সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
রেলওয়ের পরিত্যক্ত জমিগুলো সরকারের তহবিলে রাজস্ব জমা দিয়ে লিজ নিয়ে বৈধ ভাবে বসবাস করতে হবে। অন্যথায় অবৈধ স্থাপনা ও বসবাসকারী এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, একটি গোষ্ঠী ধর্ম নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন অচিরেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে বিজয় ট্রেনের আরো একটি টেনের ব্যাবস্থা করা হবে। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বি এন মজুমদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। বক্তাগণ বলেন, ময়মনসিংহ রেলওয়ে হাসপাতাল এ সার্বক্ষণিক ডাক্তার ও পর্যাপ্ত না থাকায় যাত্রী ও কর্মচারীরা দিনকা দিন চিৃকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনতিবিলম্বে ইহার সুব্যবস্থা করতে হবে এবং রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন । এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) সৈয়দ মাহবুবুর রহমান,
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম, ১ নং ফাঁড়ি পুলিশের ইনচার্জ মাহবুবুর রহমান এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীন, যুগ্ন আহবায়ক মোঃ জামাল আহমেদ, ময়মনসিংহ রেলওয়ে শ্রমিক লীগের আহ্বায়ক শওকতউজ্জামান শাহীনসহ ময়মনসিংহ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ ময়মনসিংহ শাখার উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রীর নিকট ১৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied