ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জাতীয় কৃমি সপ্তাহ ও স্বাস্থ্য পরীক্ষা সভা অনুষ্ঠিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ৪:১৩

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। এ কার্যক্রমের আওতায় স্কুল পর্যায়ে আগামী ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম এবং ৩০ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ বাস্তবায়ন করা হবে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে সিটি এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত ১ লক্ষ ১০ হাজার  শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন করানো হবে। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃমি শিশুর সুস্বাস্থ্যকে ব্যহত করে। একে হেলাফেলা করার কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, নিয়মিত শিক্ষার্থীদের সাথে ড্রপ আউট  এবং লেফট আউট শিক্ষার্থীদের দিকেও বিশেষ নজর দিতে হবে যেন কেউ এ কার্যক্রম থেকে বাদ না পড়ে। প্রধান নির্বাহী কর্মকর্তা প্রত্যাশা করেন, করোনা টিকাদান কার্যক্রমের মত জাতীয় কৃমি সপ্তাহের লক্ষ্যমাত্রা অর্জনেও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এগিয়ে থাকবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, ডাঃ তাসমিয়া জান্নাত, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ময়মনসিংহ স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান