ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৬ বিকাল ৭:১৫

বিগত ১০/১০/২০২৬ ইং তারিখ শনিবার চাঁদপুর মতলব উত্তরের মৈষাদী মৌজায় প্রায় পঁচিশ বছর পূর্বে ক্রয়সূতে ১৪০৭ নং দলিল মূলে বৈধ ও সত্য মালিক এবং শান্তিপূর্ণভাবে দখলে থাকিয়া আসা নবজাগরণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পক্ষে সভাপতিসহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিগণ, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একাধিক সদস্যসহ প্রায় ২০-২৫ জনের উপস্থিতিতে দলিলে উল্লেখিত ০৫ শতাংশ সম্পত্তি মাপ-ঝোপ করিয়া সীমানা নির্ধারণের উদ্দেশ্যে সকাল প্রায় ১০.০০ ঘটিকা থেকে  মাপ-ঝোপ প্রক্রিয়া ন্যায়সঙ্গতভাবে চলতে থাকা অবস্থায় প্রায় সকাল ১১.৩০ মিনিটে ভূয়া ও জাল দলিল বহনকারী দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া (সদস্য নং ৬৬) তার দলবল নিয়া আসিয়া মাপ-ঝোপ প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেন উগ্র এবং উত্তেজিত মনোভাব নিয়া। সমিতির সভাপতিসহ অন্যান্যরা বৈধ ও সত্য দলিলসহ অন্যান্য কাগজাদি দেখানোর পরও  নাছির উদ্দিন ভূইয়া ন্যায় ও সত্যকে উপেক্ষা করিয়া উগ্র, উশৃঙ্খল ও বেআইনি কথা বলিতে থাকেন। এক পর্যায়ে উক্ত  সমিতির সভাপতিসহ অন্যান্যরা বলেন যে, “আমরা মৈষাদী মৌজায় সম্পত্তি ক্রয় করেছি স্বর্গীয় সন্তোষ চন্দ্র পোদ্দারের সন্তানদের কাছ থেকে বিগত ২০০২ সালে। সুমন চন্দ্র পোদ্দার প্রায় বাড়িতে আসেন তোমার কোন কথা থাকলে সুমন চন্দ্র পোদ্দারকে বল, আমাদের সাথে তোমার কোন প্রকারের কথা বলার প্রয়োজন নেই।” এই কথা বলার সাথে সাথেই নাছির উদ্দিন ভূইয়া তাহার ভাইযেরা চরম উত্তেজিত হয়ে, মানবাধিকার কর্মী ও সাংবাদিক সুমন চন্দ্র পোদ্দারকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করেন এবং সুমন পোদ্দারের মৃত মাকে নিয়াও গালি-গালাজ করেন এবং, পায়ের নিচে ফেলে (আঞ্চলিক ভাষা পারায়া বা পিশে) মেরে ফেলবেন বলে প্রকাশ্যে উপস্থিত সমিতির গণ্যমান্য লোকজনের সামনেই জীবন নাশের হুমকি প্রদান করেন বারবার। নাছির উদ্দিন ভূইয়া ও তার ভাইয়েরা  সুমন পোদ্দারকে পাইলেই মেরে ফেলবেন উচ্চ কন্ঠস্বরে বলতে থাকেন সমিতিসহ অন্যান্য লোকজনের সামনেই। নাছির উদ্দিন ভূইয়ার বারবার প্রাণ নাশের হুমকির বিষয়টি সাংবাদিক সুমন পোদ্দার বিশস্ত তথ্যের ভিত্তিতে জানার পর সত্যতার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মতলব উত্তর থানার সাংবাদিককে জানালে, সাংবাদিক কিছুক্ষণ পর মাপ-ঝোপের স্থলে(মৈষাদী মৌজায়) গিয়া কাউকে না পেয়ে গজরা বাজারে গিয়ে সমিতির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যানসহ একাধিক জনের বক্তব্য নিয়ে সাংবাদিক জানিয়েছেন যে, নাছির উদ্দিন ভূইয়া সত্যিই সাংবাদিক সুমন চন্দ্র পোদ্দারকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ পায়ের নিচে ফেলে (আঞ্চলিক ভাষা পারায়া বা পিশে) মেরে ফেলবেন বলে হুমকী প্রদান করেন। যাহা অবশ্যই একজন সিনিয়র সাংবাদিকের জন্য মানহানিকর এবং মানসিকভাবে ভেঙ্গে পড়ার গুরুত্বপূর্ণ কারণ বটে। সাংবাদিক নাছির উদ্দিন ভূইয়ার কাছে শনিবারের ঘটনার ব্যাপারের জানতে চাইলে তিনি যে, বক্তব্য দিয়েছেন তা বাস্তবতায় সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে প্রমাণ করে সম্পূর্ণ মিথ্যা। সত্যিকার অর্থেই নাসির উদ্দিন ভূইয়া ও তাহার ভাইয়েরা যে, অত্যন্ত ভয়ঙ্কর পরধন লোভী, জাল দলিল বহনকারী ও সৃজনকারী এবং জাল দলিল দিয়ে বানোয়াট ও মিথ্যা মোকদ্দমা দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সম্পত্তির বৈধ ও মূল মালিককে (সাংবাদিক সুমন পোদ্দারকে) পায়ের নিচে ফেলে মেরে ফেলার   হুমকী প্রকাশ্যে এবং জনসম্মুখে দিয়াছেন। প্রাণ নাশের হুমকী দেয়ার একমাত্র লক্ষ্য হলো সুমন পোদ্দারকে তাহার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা। নাছির উদ্দিন  ও তাহার ভাইয়েরা মিথ্যা বক্তব্য দিয়ে, জাল দলিল বানিয়ে, পেশী শক্তি দিয়ে ও সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে  জোরপূর্বক জায়গা দখলে রয়েছেন, তাহার যথেষ্ট প্রমাণ আছে। ঢাকা থেকে একজন সাংবাদিক  ঘটনার দিন রাতে নাছির উদ্দিন ভূইয়াকে উপরোক্ত ঘটনার ব্যাপারে এক প্রশ্ন করিলে নাছির উদ্দিন ভূইয়া জানিনা বলে সবকিছু বলা শুরু করেন। সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করিলে উত্তর না দিয়ে তৎক্ষনাত মোবাইল বন্ধ করিয়া দেন। দ্বিতীয় ব্যক্তির সাথে কথা বলে উপরোক্ত ঘটনার বিষয়ে সত্যতা পেয়েছেন। সাংবাদিক অবশেষে বলিয়াছেন যে, সুমন পোদ্দারকে বিনা কারনে বিনা দোষে প্রাণ নাশের হুমকী দেওয়ার বিষয়টি প্রচলিত আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। সাংবাদিক সুমন পোদ্দারের কাছ থেকে নাসির উদ্দিন ভূইয়া তথাপি ভূইয়া গং একহাত জায়গাও কাগজে কলমে পাবেন না, যাহা সর্বদাই প্রমাণিত। কাগজে কলমে আরও প্রমাণিত যে, সাংবাদিক সুমন পোদ্দার নাছির উদ্দিন ভূইয়া তথাপি ভূইয়া গং থেকে জায়গা পাইবে। যাহা কাগজে কলমে সর্বদাই সত্য।

aliul / aliul

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা