ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১০:৪৪

‎রাজধানীর গুলশান ক্লাবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও অভিজাত শ্রেণীর সংগঠন ‘বিজনেস এলিট ক্লাব লিমিটেড’-এর উদ্যোগে এক জমকালো কালচারাল ফেস্টিভ্যাল (সাংস্কৃতিক উৎসব) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে আমলা, দেশের করপোরেট ব্যক্তিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস এলিট ক্লাবের সম্মানিত সভাপতি ড. মো: সাদী-উজ-জামান। এরপর ক্লাবের ভবিষ্যৎ রূপরেখা ও সার্বিক উন্নয়ন নিয়ে বিশেষ আলোচনা ও বক্তব্য রাখেন ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা খালেদ মোশারফ হোসেন চৌধুরী রানা, আজিম উদ্দিন আহমেদ, আহসান হাবিব সেতু, সাবিনা ইয়াসমিন, রাসেল আহমেদ, প্রকৌশলী দেবাশীষ বড়ুয়া, খোরশেদ আলম শাহীন এবং রফিকুল ইসলাম।

‎উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির গুরুত্ব ও মেলবন্ধনকে আরও সমৃদ্ধ করেন: মীর আলী আশরাফ – ডিআইজি, বাংলাদেশ পুলিশ। শওকত আলী খান – ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক পিএলসি, ড. আরিফুর রহমান – চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক,দেলোয়ার হোসেন রাজা – চেয়ারম্যান, গানবাংলা টেলিভিশন

‎, মনিরা আক্তার, সভাপতি চাঁদপুর ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়িক আলোচনার পাশাপাশি এই ফেস্টিভ্যালের মূল আকর্ষণ ছিল এক মনোহরী সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে দেশের অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ও কোনাল তাঁদের সুরের জাদু ও মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। দেশের অভিজাত শ্রেণীর এই মিলনমেলাটি নৈশভোজের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা