কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নে মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাক্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
জানা যায়, শাক্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরশীনগর এলাকায় কাজল দেওয়ানের বাড়ির পাশে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহিদা বেগম অভিযোগ করেন, সকাল ১০টার দিকে বিএনপি নেতা মাইনুদ্দিনের নির্দেশে ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে তাদের বাড়িঘর ভেঙে জমি দখলের চেষ্টা চালানো হয়। এই হামলায় কয়েকশ ‘কিশোর গ্যাং’ সদস্যকে ভাড়ায় নিয়ে আসা হয় বলে দাবি করেন তিনি।
জাহিদা বেগম আরও জানান, মাইনুদ্দিনের প্রত্যক্ষ নির্দেশে বাশার, রাজিবসহ আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তি সরাসরি এই ভাঙচুর ও তাণ্ডবে অংশ নেয়। চোখের সামনে নিজেদের বসতবাড়ি ভাঙতে দেখে নিরুপায় হয়ে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে দখলদাররা আপাতত ভাঙচুরের কাজ বন্ধ রাখে।
এ বিষয়ে অভিযুক্ত ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জমি দখল ও ভাঙচুরের অভিযোগ সরাসরি অস্বীকার করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। এছাড়া অভিযুক্ত পক্ষের দাবি, সরকারিভাবে ওই জায়গায় রাস্তার জন্য টেন্ডার হয়েছে। তবে উপজেলা এলজিইডি, প্রকল্প বাস্তবায়ন অফিস ও শাক্তা ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে তাদের এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত এই জমি দখলের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সার্বিক বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জামিলুল হক সকালের সময় কে জানান, ‘৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এলাকাবাসীর দাবি, একটি চক্র মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় জমি দখলের মতো অপকর্মে মেতে উঠেছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ