বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
একটি স্বাধীন দেশে প্রধান বিরোধী দলের শীর্ষ নেতার বাসভবনে নগ্ন হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ এক ক্ষুব্ধ প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, এ ঘটনা কেবল একজন শীর্ষ রাজনৈতিক নেতার জীবনের ওপর সরাসরি হুমকিই নয়, বরং দেশের ভঙ্গুর আইনি ব্যবস্থা, রাজনৈতিক অসহনশীলতা এবং মুখথুবড়ে পড়া গণতন্ত্রের এক নগ্ন বহিঃপ্রকাশ।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই; কিন্তু সেই অজুহাতে হামলা, ভীতি প্রদর্শন আর গুন্ডামি চালিয়ে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা কোনোদিন সফল হতে দেওয়া হবে না। নাগরিকদের জীবনের নিরাপত্তা দেওয়া এবং স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সৃষ্টি করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও বর্তমান প্রশাসন তা নিশ্চিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় চরম অসন্তোষ প্রকাশ করে জাপা মহাসচিব বলেন, অনতিবিলম্বে এ ন্যাক্কারজনক ঘটনার পেছনে থাকা প্রত্যক্ষ হামলাকারী ও তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তিনি জাতীয় পার্টি চেয়ারম্যানের নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের জোরালো দাবি জানান।
তিনি স্পষ্ট কণ্ঠে হুঙ্কার দিয়ে বলেন, কোনো ধরনের সন্ত্রাস, রক্তচক্ষু বা কাপুরুষোচিত হামলা চালিয়ে জাতীয় পার্টির গণমুখী কণ্ঠরোধ করা যাবে না। সহিংসতার মাধ্যমে বিরোধীদের দমনের যেকোনো অপচেষ্টা রাজপথেই প্রতিহত করা হবে। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ