সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তে সিনিয়রদের টপকিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদানের গুরুতর অভিযোগ উঠেছে।
জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র সচিব কর্তৃক গত ০৫/১০/২০২৬ তারিখে জারি করা স্বারক নং ১২.০৮.--২২.৬৪০৯ এর অফিস আদেশে বলা হয়, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সমসের আলী ০৮/১০/২০২৬ তারিখে অবসরজনিত ছুটিতে যাবেন। তার স্থলে পরিকল্পনা শাখায় কর্মরত মো. তরিকুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র অফিসিয়াল ওয়েবসাইটে তরিকুল ইসলামের পদবি এখনও নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ তিনি এখনও পুরোপুরি নির্বাহী প্রকৌশলীও নন, আর সহকারী প্রকৌশলী থেকে চলতি দায়িত্বে আছেন। অথচ তাকেই সরাসরি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ সার্কেল প্রধানের দায়িত্ব দেওয়ায় নানা বিতর্কের সৃস্টি হয়েছে।
অন্যদিকে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের তালিকায় (সিরিয়াল ১৪ ও ১৮) তার নাম ও ছবি রয়েছে, যেখানে তিনি আওয়ামী লীগপন্থী ফ্যাসিস্ট প্রকৌশলী নেতা হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, তার উপরের বা সিনিয়র নির্বাহী প্রকৌশলী পদে থাকা অনেক সিনিয়র ও অভিজ্ঞ কর্মকর্তাকে পেছনে ফেলে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএর)’র অভ্যন্তরে চরম অসন্তোষ দেখা দিয়েছে। একজন জুনিয়র কর্মকর্তাকে এভাবে সার্কেল প্রধানের দায়িত্ব দেওয়া নজিরবিহীন বলে মন্তব্য করেছেন সিনিয়র প্রকৌশলীরা।
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক ( গ্রেড-২) এর মো. জাহাঙ্গীর আলম খান এর সেল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তার ফোনকলটি রিসিভ করেনি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পর তিনি কল ব্যাক করে এ বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে সরাসরি অস্বীকৃতি জানান।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা