ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ৪:১১

রাজধানী উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, চিকিৎসকদের কক্ষ, মেডিসিন বিভাগের ডেঙ্গু ওয়ার্ড এবং ওয়ার্ডের পার্শ্ববর্তী টয়লেটগুলো ঘুরে দেখেন। হাসপাতালের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি।

এছাড়াও পরিদর্শনের সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাসপাতালের বিভিন্ন বিভাগ ও রোগীদের ব্যবহৃত স্থান পরিদর্শনের মধ্য দিয়ে চিকিৎসাসেবার পরিবেশ এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার বিভিন্ন দিক গুরুত্ব পায়।

এমএসএম / এমএসএম

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত