ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ছবি তোলায় যুবককে আলো নিভিয়ে মারধরের অভিযোগ

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ৩:২০

পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম শাহীনের মুঠোফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে আটকে রেখে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। একই সময়ে ট্রাফিক পুলিশ বক্সে একটি কক্ষে বাতি নিভিয়ে ছবি তোলার অপরাধে অপর এক সাধারণ যুবককে বেধড়ক মারধরের ঘটনাও ঘটেছে।

সরেজমিনে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার পাবলিক টয়লেটের সামনে দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে কেন্দ্র করে চালকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান একজন এটিএসআই ও দুই কনস্টেবল। দীর্ঘক্ষণ এ নিয়ে তর্কাতর্কি চলার সময় সেখানে উপস্থিত হন ট্রাফিক সার্জেন্ট সাখাওয়াত হোসেন। পুরো বিষয়টি মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে সার্জেন্ট সাখাওয়াত ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন এবং মাত্র ১৪ সেকেন্ড ভিডিও ধারণকালেই হাত থেকে মুঠোফোনটি কেড়ে নেন।

এ সময় সংবাদকর্মীর প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন করা সত্ত্বেও সার্জেন্ট সাখাওয়াত ও বায়েজিদ নামের অপর এক পুলিশ সদস্য জোরপূর্বক ওই সাংবাদিককে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান। সাংবাদিকের অভিযোগ, পুলিশ বক্সে নিয়ে সার্জেন্ট সাখাওয়াত তাঁর সঙ্গে চরম অসৌজন্যমূলক ও অবজ্ঞাসূচক ‘তুই-তোকারি’ সম্বোধন করেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করতে থাকেন।

এর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহবুব। তিনি সিভিল পোশাকে এসে আক্রমণাত্মক আচরণ শুরু করেন এবং সংবাদকর্মীর পরিচয়পত্র দেখা সত্ত্বেও সম্পাদককে ফোন দিয়ে বিষয়টি যাচাই করতে চান। পরে আইডি কার্ডে থাকা নম্বরে দৈনিক সকালের সময়-এর সম্পাদকের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হয়ে এবং পত্রিকার ধরন নিয়ে নানা প্রশ্ন শেষে মুঠোফোন ও পরিচয়পত্র ফেরত দেন।

এদিকে ট্রাফিক পুলিশ বক্সটি যেন সাধারণ মানুষের ‘টর্চার সেলে’ পরিণত হয়েছে বলে ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেছেন। তিনি জানান, একই সময়ে ছাই রঙের গেঞ্জি পরিহিত ভোলার বাসিন্দা এক তরুণকে পুলিশ বক্সে ধরে নিয়ে আসা হয়। সাংবাদিক বক্সে বসা থাকাবস্থায় হঠাৎ ভেতরের লাইট বন্ধ করে দিয়ে সার্জেন্ট ও কনস্টেবলসহ একাধিক ব্যক্তি ওই তরুণকে কিল-ঘুষি মেরে শারীরিক নির্যাতন করতে থাকে। বক্স থেকে বের হওয়ার পর খোঁজ নিয়ে জানা যায়, রাস্তায় ট্রাফিক পুলিশের কার্যক্রমের ছবি তোলার কারণেই ওই যুবককে ধরে এনে আলো নিভিয়ে পেটানো হয়।

উল্লেখ্য, যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক অব্যবস্থাপনা দীর্ঘদিনের। এর আগে গত মাসের শেষের দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সড়ক দখল করে অবৈধ লেগুনা পার্কিং এবং সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ বক্সের গা ঘেঁষে রাস্তার ওপর অবৈধ মাছের বাজার বসানো প্রসঙ্গে টিআই মাহবুবের কাছে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং ওয়ারী ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

এমএসএম / এমএসএম

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪