ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১০-২০২৬ বিকাল ৫:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব পপুলেশন সায়েন্সেসের (ডুয়াপস) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ডুয়াপস গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬’। শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ পুনর্মিলনীতে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় স্মৃতিচারণ, পারস্পরিক মতবিনিময় ও আনন্দ-উৎসবের মিলনমেলায়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনীর আহ্বায়ক আইরিন আখতার। এরপর ডুয়াপসের কার্যক্রম নিয়ে অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ড. এ কে এম মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ও ডুয়াপসের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আবু হাসানাত মো. কিশোয়ার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডুয়াপসের সাধারণ সম্পাদক শাফায়াত সুলতান।

পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ ছিল বিভাগের শিক্ষক ও অ্যালামনাইদের অংশগ্রহণে ‘ফ্যাকাল্টি-অ্যালামনাই ইন্টারঅ্যাকশন সেশন’। এ পর্বে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পপুলেশন সায়েন্সেস বিভাগের অগ্রযাত্রা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং শিক্ষক-অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি, স্মৃতিচারণ, পুনর্মিলনী কেক কাটা, দলীয় ছবি তোলা এবং মধ্যাহ্নভোজের আয়োজন ছিল। বিকেলে ‘অ্যালামনাই মেমোরিজ অ্যান্ড ওপেন মাইক’ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকদের লক্ষ্য ছিল বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং বিভাগের শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ততার সুযোগ বাড়ানো। পুনর্মিলনীর মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের অনানুষ্ঠানিক আড্ডা, আলোকচিত্র ধারণ ও পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এমএসএম / এমএসএম

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!