বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তাড়াশ পৌরসভা
সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল (অনূর্ধ্ব-১৭) খেলায় তাড়াশ পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। গত শরিবার (৫ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে হাসপাতালসংলগ্ন খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দল হিসেবে সোমবার (৭ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণের প্রস্তুতি নেয়া হয়।
নেশামুক্ত সমাজ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায় খেলায় উপজেলার সবকটি ইউনিয়ন থেকে বাছাই করে খেলোয়ার নির্বাচন করা হয়েছে।
প্রস্তুতিপর্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, তাড়াশ পৌরসভার সচিব আশরাফুল আলম ভূঁইয়া প্রমুখ।
জানা যায় আজ সিরাজগঞ্জ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-এর খেলায় তাড়াশ উপজেলা বনাব শাহজাদপুর উপজেলা অংশগ্রহণ করবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন