চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অক্সিজেন ও চিকিৎসাসামগ্রী প্রদান
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে অক্সিজেনসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী প্রদান করেছেন গ্রামীণ ট্র্যাভেলসের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোখলেসুর রহমান। সোমবার (৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল হকের হাতে এসব তুলে দেন মোখলেসুর রহমান। চিকিৎসাসামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এ সময় ২০টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ২০টি অক্সিজেন ফ্লো মিটার, ১০টি ন্যাসাল ক্যানোলা, ২০টি অক্সিজেন ফেস মাস্কসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়। এ সময় আগামীতেও করোনাকালে জেলাবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন গ্রামীণ ট্র্যাভেলসের চেয়ারম্যান।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের চাহিদার ভিক্তিতে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে উন্নতমানের ইসিজি মেশিন প্রদানের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত