পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে ছুরিকাঘাত ও ছিনতাই: ডেমরায় যুবকের বিরুদ্ধে চার্জশিট দাখিল
রাজধানীর ডেমরা থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে পথরোধ করে মারধর, ছুরিকাঘাত এবং টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে মোঃ শামীম (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ডেমরা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ মিন্নত আলী বিজ্ঞ আদালতে এই চার্জশিট (নং-২৭৭) জমা দেন। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী, আসামির বিরুদ্ধে দণ্ডবিধি (The Penal Code, 1860) এর ৩৪২/৩২৩/৩২৪/৩৭৯/৫০৬ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। অভিযুক্ত মোঃ শামীম ডেমরা থানার হাজীনগর এলাকার কালাম মহাজনের বাড়ির একজন ভাড়াটিয়া (পিতা- মৃত রাজু)। ঘটনার বিবরণ ও রক্তাক্ত জখম। মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, মামলার বাদী মিজানুর রহমান (৫৪) এবং আসামি শামীম পূর্ব পরিচিত। গত ১৬ এপ্রিল, ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় বাদী মিজানুর রহমান ডেমরা থানাধীন হাজী ইসলাম প্লাজার নিচের মাছ বাজার দিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামি শামীম ও তার অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগী বাদীর পথরোধ করে এলোপাথাড়ি মারপিট শুরু করে। একপর্যায়ে আসামি শামীম ধারালো ছুরি দিয়ে বাদীর বাম পায়ের হাঁটুর ওপর আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। টাকা ও মোবাইল ছিনতাই। মারধরের পাশাপাশি আসামি শামীম বাদীর প্যান্টের পকেট থেকে নগদ ২০,৫০০ টাকা এবং আনুমানিক ৩৫,০০০ টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাদীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্টার ডাঃ মেহেদী হাসান খান মিনহাজ বাদীর শরীরে জখমের বিষয়টি নিশ্চিত করে চিকিৎসা সনদ (এম/সি) প্রদান করেন। আলামত উদ্ধার ও জামিনে গিয়ে পুনরায় হুমকি ঘটনার পর ডেমরা থানায় মামলা (এফআইআর নং-২৩, জিআর নং-৯৬) দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল থেকে আসামির ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি, ভিকটিমের রক্তমাখা ছেঁড়া কালো ফুল প্যান্ট এবং আসামির বাসা থেকে বাদীর চুরি হওয়া স্যামসাং মোবাইল ফোনটি উদ্ধার করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেন। এদিকে মামলার এজাহারনামীয় আসামি মোঃ শামীম গ্রেফতার এড়াতে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। তবে জামিনে বের হয়েই তিনি বাদী মিজানুর রহমানকে পুনরায় খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় বাদী ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২১৩৫, তারিখ: ৩০/০৪/২০২৬) করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্ত শেষে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারায় (নন-এফআইআর) প্রসিকিউশন দাখিল করে পুলিশ।
এমএসএম / এমএসএম
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল