যাত্রাবাড়ীতে ৪.৫০ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডেমরা সার্কেলের একটি বিশেষ টিম।
গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ শনিবার রাত ২১:৩০ ঘটিকা থেকে ২২:২০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এক অভিযানে তাদেরকে কোনাপাড়া কাঠেরপুল এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—১. মোঃ শামীম খান খোকন (৪৪), পিতা- শাহজাহান খান, সাং- মাতুয়াইল কাঠেরপুল, থানা- যাত্রাবাড়ী, ঢাকা এবং ২. মোঃ শাহবুদ্দিন (৫৫), পিতা- মৃত আঃ বারেক, সাং- হোসনাবাদ, বাউফল, পটুয়াখালী (বর্তমান বাসিন্দা: পশ্চিম মমিনবাগ, কোনাপাড়া, যাত্রাবাড়ী)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা সার্কেলের একটি দল যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া কাঠেরপুল খলিল মাস্টার মসজিদ রোডস্থ 'লাভলী ভিলা' (বাসা নং-৭৪) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ১নং আসামী শামীম খানের জিন্স প্যান্টের বাম পকেট থেকে ১৪০০ পিস (ওজন ১৪০ গ্রাম) এবং ২নং আসামী শাহবুদ্দিনের লুঙ্গির ডান কোচর থেকে ১০০ পিস (ওজন ১০ গ্রাম) লালচে গোলাপী বর্ণের অবৈধ মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সর্বমোট ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল