বিরামপুরে ৫২ লক্ষ টাকার স্বর্ণসহ ১ চোরাকারবারী আটক
নাজপুরের বিরামপুরে ৮০ ভরি (৮ পিছ বার) স্বর্ণসহ গোলজার হোসেন (৪০) নামের ১ চোরাকরবারীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাত ৮টায় সীমান্তবর্তী কাটলা ইউপি’র কাটলা বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানান বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।
আটককৃত গোলজার হোসেন উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিন দামোদরপুর (বাসুপাড়া) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সীমান্তের কাটলা বাজার এলাকার পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলজার সোনার বার গুলো কাঠের গুড়ির নিচে রেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে কাঠের গুড়ির নিচ থেকে ৮টি স্বর্ণের বার ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। যাহার ওজন ৮০ ভরি, মূল্য ৫২ লক্ষ টাকা।
ওসি আরো জানান, থানায় ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আটককৃত গোলজারকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied