আরজেএসসিকে আইনি নোটিশ
ভুয়া ঠিকানায় নোটিশ পাঠিয়ে ভোক্তা অধিকার ফাউন্ডেশনের নিবন্ধন বাতিলের অভিযোগ
প্রকৃত কার্যালয়ের পরিবর্তে ভুয়া ঠিকানায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ‘বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন’-এর নিবন্ধন বাতিলের অভিযোগ উঠেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) বিরুদ্ধে। এ ঘটনায় সংস্থাটির নিবন্ধন পুনর্বহালের দাবি জানিয়ে আরজেএসসি কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নিবন্ধন পুনর্বহাল করা না হলে হাইকোর্টে রিট আবেদনসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত ১১ অক্টোবর (২০২৬) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুল আলম (কামাল) সংগঠনটির চেয়ারম্যান মো. নূর ইসলামের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, ভোক্তাদের অধিকার রক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০০৬ সালে ‘বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়। একই বছরের ১৪ নভেম্বর আরজেএসসি থেকে প্রতিষ্ঠানটি নিবন্ধন লাভ করে (নিবন্ধন নম্বর: এস-৬১০৮(৩৫২)/০৬)।
নোটিশের বিবরণ অনুযায়ী, সংগঠনটির বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৮ অক্টোবর আরজেএসসি কারণ দর্শানোর নোটিশ জারি করে। তবে নোটিশটি সংগঠনের প্রকৃত কার্যালয় রাজধানীর পুরানা পল্টনের ৭০ জি, সিরাজ ম্যানশনের ঠিকানায় না পাঠিয়ে ৪/৪-বি, সুমন প্লাজা, পুরানা পল্টন ঠিকানায় পাঠানো হয়। ভুল ঠিকানায় পাঠানোর ফলে সংগঠনের চেয়ারম্যান নোটিশটি হাতে পাননি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত হন। এরপর ২০২২ সালের ১১ ডিসেম্বর সংগঠনটির নিবন্ধন একতরফাভাবে বাতিল করা হয় এবং পরদিন ১২ ডিসেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশ করে আরজেএসসি।
আইনি নোটিশে এ পদক্ষেপকে প্রাকৃতিক বিচারনীতির (Natural Justice) সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বলা হয়, সংশ্লিষ্ট পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সিদ্ধান্ত গ্রহণ ন্যায়বিচারের মৌলিক নীতির সম্পূর্ণ পরিপন্থী।
নোটিশে আরও জানানো হয়, নিবন্ধন বাতিলের বিষয়টি জানার পর প্রতিকার চেয়ে ২০২৪ সালের ১৮ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালকের কাছেও আবেদন জানানো হয়। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় এ আইনি নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন পুনর্বহাল না করা হলে সংবিধান অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল