প্লাস্টিক সমিতির নির্বাচন বানচালের চক্রান্ত ও সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির ২০২৬ সালের নির্বাচন বানচাল করার চক্রান্ত এবং বর্তমান সভাপতি মো. বাকের হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যবসায়ী নেতারা।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে পুরান ঢাকার উর্দু রোডে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে রাজধানীর প্লাস্টিক খাতের সর্বস্তরের ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করেন।
নির্বাচন বানচালের চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বর্তমান সভাপতি ও ফারদিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. বাকের হোসেন বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন পরিচালনা করা সবার অধিকার। এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও পেশাদার ব্যবসায়ী সংগঠন, এখানে কোনো দলীয় রাজনীতির সুযোগ নেই। কিন্তু স্বনামধন্য এই সংগঠনের আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং ভণ্ডুল করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের রায়ে যিনিই নির্বাচিত হয়ে আসবেন, তাঁর কাছেই অবিলম্বে দায়িত্ব হস্তান্তর করা হবে।’ একই সঙ্গে প্লাস্টিক শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে এবং উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন তিনি।
সমাবেশে সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেন, আসন্ন নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করার লক্ষ্যে একটি বিশেষ প্রভাবশালী পক্ষ বিভিন্ন মহলে জোর তদবির চালাচ্ছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ হয়ে নামসর্বস্ব কিছু অনলাইন পোর্টালে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে কুৎসা রটানো হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো তথ্যপ্রমাণ ও যাচাই-বাছাই ছাড়া এভাবে গণমাধ্যমে অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত ‘মিডিয়া ট্রায়াল’ চালানো কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা দেশের প্লাস্টিক শিল্পের মতো বৃহৎ রপ্তানিমুখী ও অর্থনৈতিক খাতের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
সমাবেশ থেকে ব্যবসায়ী নেতারা ঘটনার নেপথ্যে জড়িতদের দ্রুত চিহ্নিত করার লক্ষ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি ব্যবসায়ীদের সম্মানহানি ও সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তাঁরা।
এমএসএম / এমএসএম
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল