ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্লাস সংখ্যা বাড়বে: শিক্ষামন্ত্রী


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ১:৪

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুর হাট এলাকায় পল্লী বিদ্যুতের নবনির্মিত সদর দপ্তরের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে। তবে করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে চিন্তা করব ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার।

সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে তিনি বলেন, অশুভ শক্তি যতই সঙ্ঘবদ্ধ হোক না কেন আমরা একজোট থাকলে কখনই তারা সফল হবে না। যেমন একাত্তরেও পারেনি তেমনি এখনো পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ