ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মন্দির ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন,গণ-অনশন ও বিক্ষোভ মিছিল


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ৩:২০
সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ও সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা এবং সারা দেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, গণঅনশন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 
শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬ টা হতে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছে শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধন গণ-অনশন,গণঅবস্থান ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল সরকার, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পীযূষ কান্তি সরকার, এড.নজরুল ইসলাম চুন্নু, এড. এমদাদুল হক মিল্লাত, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম, এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার বিভাগীয় কমিটির চেয়ারম্যান লিটন দাস, জেলা পূজা কমিটি ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর সুজিত বর্মন, হিন্দু মহাজোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নিতেস সরকার, মহানগর পূজা উদযাপন কমিটির নেতা পবিত্র রঞ্জন, এড. চন্দন, জাদব সেন, ডাক্তার শিলা সেন প্রমুখ। পরিশেষে বিশাল বিক্ষোভ মিছিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান