সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত,শাস্তির দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, সাবেক ছাত্র উপদেষ্টা, ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমানের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।আজ শনিবার (২৩ অক্টোবর) একাডেমিক ভবনের সামনে অর্ধশতাধিক শিক্ষকের উপস্থিতিতে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ বলেন, "কাজী মসিউর রহমানের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, এটা এক ধরনের হত্যাকাণ্ড। এরকম হত্যাকাণ্ড প্রতিনিয়ত দেশের আনাচে-কানাচে ঘটছে। আমি কর্তৃপক্ষের কাছেআবেদন রাখছি অনতিবিলম্বে কাজী মসিউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত ড্রাইভারকে বিচারের আওতায় নিয়ে আসতে, সেই সাথে এই রাস্তাকে এই ধরনের গাড়ি চলাচলের জন্যে অনুপযোগী ঘোষণা করা উচিত।"
শিক্ষক সমিতির সভাপতি মো.কামরুজ্জামান বলেন, "সড়কের অরাজকতা থামাতে না পারলে আমাদের সব অর্জন ম্লান হয়ে যাবে। এই মানববন্ধনের মাধ্যমে আমি প্রশাসনের নিকট আহবান জানাবো আমরা যেন কাজী মসিউর রহমানের মতো আর সহকর্মীকে হারাতে চাইনা, কোনো মায়ের বুক খালি করতে চাইনা, কোনো সন্তানের পিতাকে হারাতে চাইনা। কাজী মসিউর রহমানের ঘটনায় জড়িত দোষীকে শাস্তির আওতায় আনার জন্যে বিনীতভাবে অনুরোধ করছি।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের উদীয়মান তারকা আজ আমাদের মধ্যে নাই। দেশে প্রতিনিয়ত এধরনের সড়ক দূর্ঘটনা দেখে আমরা ধরে নিয়েছি, এটা স্বাভাবিক দূর্ঘটনা। আমরা প্রশাসনের সাথে প্রতিনিয়ত কথা বলছি। আশা করি অতিদ্রুত আমরা সেই ঘাতক ড্রাইভারকে বিচারের কাঠগড়ায় দেখতে পারবো। সেইসাথে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কার্যকরী ভূমিকা গ্রহণ করবো।"
প্রসঙ্গত, ১৩ অক্টোবর ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় ইমাদ পরিবহনের একটি বাসের সাথে ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কাজী মসিউর রহমানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল
শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে
পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প
ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী
ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি
পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?
সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত
পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন
গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন