চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত সদর কমপ্লেক্স উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি
শনিবার সকালে সদর উপজেলার বাবুরহাট রালদিয়ায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন,যেকোনো দেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পাকিস্তান আমল থেকে এদেশে ১৬শ'মেগাওয়াট বিদ্যুৎ ছিল ।শেখ হাসিনার সরকার তা বাড়িয়ে বর্তমানে উৎপাদন হচ্ছে ২৫ হাজার মেগাওয়াট,এজন্য সবাইকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে পারেন, বঙ্গবন্ধু কন্যা ২১ বছর পর সরকার গঠন করে শুধু বিদ্যুৎ নয় রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষাসহ সমস্ত ক্ষেত্রে উন্নয়ন করেছেন। সকল সেক্টরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে দরবারে পরিচিত করেছেন শেখ হাসিনা কে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।২০ কোটি টাকা ব্যয়ে এই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে। খুব অল্প সময়ে এ কাজটির সমাপ্ত হয়েছে।চাঁদপুর পবিস-২ সমিতি বোর্ডের সভাপতি মোঃ আলীম আজম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর