বাঘায় গাঁজা সহ ১ মাদক ব্যাবসায়ী আটক
রাজশাহীর বাঘা উপজেলাধীন বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া কামার পাড়া মোড় থেকে গাঁজাসহ সারোয়ার্দী সরো (৫০) নামের এক ব্যাক্তিকে আটোক করেছে বাঘা থানা পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) সন্ধার সময় গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত সারোয়ার্দী উপজেলার পীরগাছা গ্রামের মৃত মোজাম্মেল হক পাঁচুর ছেলে বলে জানা যায়।
থানা সুত্রে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রজ্ঞাময়,এএসআই আবুবকর সিদ্দিক সঙ্গীও ফোর্স নিয়ে উপজেলার তেঁথুলিয়া কামার পাড়া মোড়স্থ মোস্তফার চায়ের স্টোল থেকে সারোয়ার্দী ওরফে সরোর শরীর তল্লাশী করে ২শত গ্রাম গাঁজা সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সারোয়ার্দী (সরো'র) সঙ্গীও মাদক ব্যাবসায়ী আলমগীর (৩৬) পলাতক রয়েছে। তিনি উপজেলার ফতেপুর বাউসা এলাকার মজিবুর রহমানের ছোট ছেলে।সারোয়ার্দী ও আলমগীরপর বিরুদ্ধে বাঘা থানায় মাদক মামলা রয়েছ।
স্থানীয় সুত্র, সরোয়ার্দী সরো পারিবারিক ভাবে মাদক ব্যাবসার সাথে জড়িত । পূর্বে তাদের চোলাই মদের ব্যাবসা ছিল। বর্তমানে তিনি একাধারে একজন মাদকসেবি ও ব্যাবসায়ী। সরো পাশের গ্রাম পীরগাছা থেকে নিয়মিত তেঁথুলিয়া কামার পাড়া মোড়ে এসে গাঁজা বিক্রি করতেন এ এলাকার কিছু চিহ্নিত মাদকসেবিদের কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক কামার পাড়া মোড়ের এক ব্যাবসায়ী বলেন, এ সকল লোকের কারনে এলাকার কিশোর, যুবক এমনকি বয়োবৃদ্বরাও সহজেই হাতের নাগালে মাদক কেনার সুযোগ পাচ্ছে। গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এমনকি হেরোইন ও পাওয়া যায় এ-ই মোড়ে।দিন দিন মাদকসেবিরা হয়ে উঠছে বেপরোয়া। এদের উত্তাপে ভালো মানুষের টিকে থাকা দায়। মাদকসেবি ও বিক্রেতা সক্রিয় হওয়ায় এ এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরির প্রবনতাও। সম্প্রতি এই মোড়ের দুটি চায়ের দোকান থেকে ৬ টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও ব্যাটারি চালিত ভ্যান, মটর সাইকেল চুরি হচ্ছে হরহামেশাই। এমনকি মাদককে কেন্দ্র করে হত্যার ঘটনাও ঘটতে দেখা গেছে এ এলাকায়।
এ-বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাঘা কে মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পুলিশের মাদক বিরোধী অভিযানে সরোয়ার্দী কে মাদকসহ আটক করা হয়েছে এবং আলমগীর নামে একজন পলাতক রয়েছে। আসামী সরোয়ার্দীকে মাদক আইনে মামলা দিয়ে রবিবার(২৪ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতের পাঠানো হচ্ছে। পলাতক আসামী আলমগীর কে আটকের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু
চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা
চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
Link Copied