বশেমুরবিপ্রবিতে জাতিসংঘ দিবস পালিত
"বিল্ডিং ব্যাক টুগেদার ফর পিস অ্যান্ড প্রসপারিটি" স্লোগানকে সামনে রেখে জাতিসংঘ দিবস পালন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
রবিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় শান্তির পথিক পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে জয়বাংলা চত্বর ঘুরে একই জায়গায় এসে র্যালিটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব, আইন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো.বদরুল ইসলাম, শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবা উদ্দিন, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রভাষক নুসরাত তায়েফ।
বশেমুরবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মোঃ বদরুল ইসলাম সবাইকে জাতিসংঘ দিবস ২০২১ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, "বর্তমান বিশ্ব ব্যবস্থায় জাতিসংঘ একটি অপরিহার্য আন্তর্জাতিক সংস্থা। বিশ্ব রাজনীতিতে শান্তি ও সুরক্ষা রক্ষার প্রত্যয়ে জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠনগুলো সারা বিশ্বব্যাপী তাদের কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করছে। এর ফলে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর পাশাপাশি বিশ্ব ব্যবস্থায় তাদের অবস্থান তুলে ধরতে পারছে।"
প্রসঙ্গত, ২৪শে অক্টোবর বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে জাতিসংঘ দিবস উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল
এমএসএম / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন