দীর্ঘ ১৯ মাস পর খুললো জাককানইবি'র আবাসিক হল
করোনা মহামারিতে দীর্ঘ ১৯ মাসের বেশি সময় বন্ধ থাকার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের জন্যে অগ্নি-বীণা ও দোলন-চাঁপা আবাসিক হল দুটি আজ ২৫ অক্টোবর খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হলে উঠতে শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ করোনার টিকার গ্রহণ করতে হবে । শিক্ষার্থীদের হলে উঠাতে ইতিপূর্বেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
আজ সোমবার ভোর ১০ ঘটিকা থেকেই জিনিসপত্র নিয়ে নিজেদের হলে আসতে শুরু করে শিক্ষার্থীরা । বহুদিন পর বিশ্ববিদ্যালয়ে ফিরে শিক্ষার্থীদের চোখেমুখে দেখা যায় উচ্ছ্বাস । করোনা সংক্রমণ কমে যাওয়ায় হলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। ফুল, মাস্ক, চকলেট দিয়ে তাদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।নিয়মানুযায়ী হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার সনদ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। অগ্নিবীণা হল প্রভোস্ট নূরে আলম বলেন, হলে পানি, বিদ্যুৎ, ইন্টারনেটসহ সকল সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। বাকি কার্যক্রম চলমান থাকবে। অপরদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরিদর্শন করেন জাককানইবি উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর হলের শিক্ষার্থীদের মাধ্যমে আজ ক্যাম্পাস পরিপূর্ণ হল। এতদিন শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাস ফাঁকা ছিল। শিক্ষার্থীদের পেয়ে আজ আমি দায়িত্বের পরিপূর্ণতা অনুভব করছি। আমি অনুরোধ করব শিক্ষার্থীরা যেন নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে চলে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied