ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মালচিংয়ে হাসানের ঘরে সচ্ছলতা

বর্ষার বুকচিরে মরিচের হাসি


টি আই এস বিউটি photo টি আই এস বিউটি
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ১:১৪

"যে মাটিতে বৃষ্টির জল জমে, সেখানেও জন্ম নিতে পারে স্বপ্নের সবুজ। প্রকৃতির প্রতিকূলতা কখনো কখনো থামিয়ে দেয় কৃষকের হাত, আবার প্রযুক্তির ছোঁয়ায় সেই প্রতিকূলতাই হয়ে ওঠে সম্ভাবনার নতুন দুয়ার।"

বর্ষার আকাশজুড়ে যখন মেঘের আনাগোনা, মাঠে মাঠে বৃষ্টির জল আর কৃষকের চোখে ফসল হারানোর শঙ্কা, ঠিক তখনই সবুজ পাতার ফাঁকে লাল-সবুজ মরিচের সমারোহ নিয়ে দাঁড়িয়ে আছে একটি ব্যতিক্রমী ক্ষেত। চারদিকে বর্ষার দাপট, অথচ সেই প্রতিকূলতার মাঝেই কৃষকের মুখে স্বস্তির হাসি। প্রচলিত চাষাবাদের হিসাব পাল্টে দিয়ে অসময়ে মরিচ ফলিয়ে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কৃষক মো.

হাসান। নাঙ্গলকোটের মন্তলী গ্রামের ঝটিকাপাড়া ব্লকে ৩৩ শতাংশ জমিতে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ এখন স্থানীয় কৃষকদের কাছে আলোচনার বিষয়। মে-জুন মাসে 'বিজলী প্লাস' জাতের মরিচের চারা রোপণ করে মালচিং প্রযুক্তিতে গড়ে তুলেছেন সম্ভাবনাময় একটি ক্ষেত। যে সময়ে অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও

রোগবালাইয়ের ভয়ে অনেকেই মরিচ চাষে আগ্রহ হারান, সেই সময়েই আধুনিক কৃষিপদ্ধতির ওপর আস্থা রেখে এগিয়ে গেছেন তিনি। ছোট জমিতে বড় স্বপ্ন, ফলনে মিলছে সাফল্য: হাসানের খেতের সাফল্য এখন কেবল গাছের সবুজ পাতায় সীমাবদ্ধ নয়; বাজারেও মিলেছে তার প্রতিফলন। ইতোমধ্যে দুই দফায় প্রায় ৪৯০ কেজি মরিচ সংগ্রহ করেছেন তিনি। প্রথমবার ২০০ কেজি এবং দ্বিতীয়বার ২৯০ কেজি। স্থানীয় বাজারে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি করে এ পর্যন্ত তাঁর আয় হয়েছে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা।

অথচ এই আয়ের পেছনে প্রাথমিক বিনিয়োগ ছিল তুলনামূলক সামান্য। খুঁটি, মালচিং শিট ও অন্যান্য উপকরণসহ পুরো আবাদে তাঁর ব্যয় হয়েছে প্রায় ২৪ হাজার টাকা। গাছে এখনো নতুন করে ফল ধরছে। তৃতীয় ও চতুর্থ দফায় আরও মরিচ তোলার প্রত্যাশা করছেন তিনি। আবহাওয়া ও বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে মৌসুম শেষে মোট বিক্রি ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ছাড়াতে পারে বলে আশা তাঁর। এই হিসাব শুধু একটি  গল্প নয়; বরং সীমিত জমিকে

পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে কৃষকের আয় বাড়ানোর বাস্তব সম্ভাবনাও তুলে ধরছে।

মালচিং শিটে বদলে গেল চাষের চেনা হিসাব: প্রচলিত পদ্ধতিতে চাষাবাদের অভিজ্ঞতা থাকলেও মালচিং প্রযুক্তিতে মরিচ উৎপাদন হাসানের জন্য ছিল প্রথম পরীক্ষা।

বি-স্ট্রং প্রকল্পের আওতায় নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিস থেকে তিনি পেয়েছেন মালচিং পেপার, জৈব ও রাসায়নিক সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ।পাশাপাশি ক্ষতিকর পোকামাকড় পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে স্থাপন করেছেন ফেরোমন ফাঁদ এবং হলুদ আঠালো ফাঁদ

মালচিং শিট বিছানো বেডে চারা রোপণের ফলে আগাছার বিস্তার নিয়ন্ত্রণ, মাটির আর্দ্রতা সংরক্ষণ এবং পরিচর্যার কাজ সহজ হয়েছে।সরাসরি বৃষ্টির পানি ও মাটির

সংস্পর্শজনিত কিছু সমস্যাও কমানোর সুযোগ তৈরি হয়েছে।তবে বর্ষাকালের চাষে পানি নিষ্কাশনের বিষয়টি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ মরিচগাছের গোড়ায় দীর্ঘ সময় পানি জমে থাকলে শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের বিস্তার ঘটতে পারে।

প্রযুক্তির পাশাপাশি এই ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেই এগিয়েছেন হাসান। তাঁর খেতে নিয়মিত নজরদারি ও পরামর্শ দিয়েছেন কৃষি 
, "আগে মালচিংয়ে হাসানের ঘরে

ধারণা ছিল বর্ষাকালে মরিচ চাষ করলে বৃষ্টির পানিতে গাছ নষ্ট হয়ে যাবে। এ সময় এমন ফসল করার সাহস পেতাম না। কিন্তু মালচিং শিট ব্যবহার করার পর দেখলাম গাছ ভালোভাবে বেড়ে উঠছে। আগাছাও কম হচ্ছে, পরিচর্যা করতে সুবিধা হচ্ছে। আমার কাছে মালচিং শিট সত্যিই ম্যাজিকের মতো কাজ করেছে।"

তিনি আরও জানান, কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী সার প্রয়োগ, সেচ ও অন্যান্য পরিচর্যা করায় গাছের অবস্থা ভালো রয়েছে। একাধিকবার ফলন সংগ্রহ করতে পেরে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি আশাবাদী। তাঁর মতে, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে শুধু নির্দিষ্ট মৌসুমের ওপর নির্ভর করতে হয় না; পরিকল্পনা ও পরিচর্যা ঠিক থাকলে অসময়েও ভালো আয় করা সম্ভব। নাঙ্গলকোট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. উজ্জ্বল হোসেন বলেন, “কৃষক হাসান এবারই প্রথম মালচিং শিট ব্যবহার করে মরিচ চাষ করেছেন। শুরু থেকেই উপসহকারী কৃষি কর্মকর্তারা তাঁকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন। বেড তৈরি, শিট বিছানো, চারা রোপণ, সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনাসহ প্রতিটি ধাপে হাতে-কলমে পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষায় উচ্চমূল্যের ফসল উৎপাদনে পানি নিষ্কাশন, রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সঠিক প্রযুক্তি অনুসরণ করলে প্রতিকূল মৌসুমেও ভালো ফলন পাওয়া সম্ভব।"

এক ফসলের আয়ে তিন ফসলের সম্ভাবনা

কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে আয় বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আধুনিক কৃষিপ্রযুক্তির বিস্তার ঘটানোই বি-স্ট্রং প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। প্রকল্পটি কৃষকদের শুধু উপকরণ সরবরাহ নয়, বরং প্রযুক্তির ব্যবহার, মাঠপর্যায়ের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে লাভজনক উৎপাদনে উৎসাহিত করছে।

বি-স্ট্রং প্রকল্পের প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো, একজন কৃষক যেন একটি ফসল উৎপাদন করেই প্রচলিত পদ্ধতিতে তিনটি ফসল থেকে যে পরিমাণ লাভ পেতেন, তার কাছাকাছি আয় করতে পারেন। সেই লক্ষ্য সামনে রেখেই বি-স্ট্রং প্রকল্প কাজ করছে। বিশেষ করে প্রতিকূল আবহাওয়া ও বর্ষা মৌসুমে কৃষক যাতে উচ্চমূল্যের ফসল উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হতে পারেন, সে জন্য উপজেলা পর্যায়ে আধুনিক কৃষিপ্রযুক্তি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তাপমাত্রার পরিবর্তনসহ নানা প্রতিকূলতার সঙ্গে খাপ খাইয়ে উৎপাদন অব্যাহত রাখতে হলে কৃষকদের প্রযুক্তিনির্ভর হতে হবে। উন্নত জাতের বীজ, আধুনিক চাষপদ্ধতি এবং সময়োপযোগী ব্যবস্থাপনার সমন্বয় ঘটানো জরুরি।

আমরা চাই, প্রকল্পের আওতায় তৈরি হওয়া প্রতিটি প্রদর্শনী অন্য কৃষকদের জন্য শেখার সুযোগ হয়ে উঠুক। একজন কৃষক সফল হলে তাঁর অভিজ্ঞতা দেখে আশপাশের আরও অনেকে নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী হবেন। এতে উৎপাদন বাড়বে, কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং দেশের কৃষি আরও সহনশীল ও লাভজনক হয়ে উঠবে।” একটি খেত, অনেক কৃষকের জন্য নতুন বার্তা: হাসানের এই উদ্যোগের গুরুত্ব শুধু তাঁর সম্ভাব্য দেড় লাখ টাকার বিক্রিতে সীমাবদ্ধ নয়। বরং প্রচলিত মৌসুমের বাইরে উৎপাদন, সীমিত জমির সর্বোত্তম ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আবহাওয়ার ঝুঁকি মোকাবিলার একটি বাস্তব উদাহরণ তৈরি হয়েছে। তবে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণে উন্নত পানি নিষ্কাশন, মানসম্মত বীজ, রোগবালাইয়ের সমন্বিত ব্যবস্থাপনা এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি।

একদিকে কৃষকের শ্রম ও সাহস, অন্যদিকে মালচিং প্রযুক্তি এবং কৃষি বিভাগের নিবিড় সহযোগিতা-এই তিনের সম্মিলিত প্রয়াসেই বর্ষার প্রতিকূলতার মধ্যে ফুটেছে সাফল্যের ফুল।

হাসানের গল্প তাই কেবল মরিচ চাষের গল্প নয়; এটি কৃষিতে নতুন চিন্তা, প্রযুক্তির প্রতি আস্থা এবং অসময়কে সম্ভাবনায় রূপান্তরের গল্প। যে মাঠে একসময় বর্ষার পানিকে ভয় পেতেন কৃষক, আজ সেই মাঠেই ফলছে বাড়তি আয়ের স্বপ্ন। সবুজ পাতার আড়ালে ঝুলে থাকা মরিচগুলো যেন নীরবে জানিয়ে দিচ্ছে-কৃষিতে সঠিক প্রযুক্তি ও পরিকল্পনা থাকলে প্রতিকূল সময়ও হয়ে উঠতে পারে সম্ভাবনার মৌসুম।

এমএসএম / এমএসএম

বর্ষার বুকচিরে মরিচের হাসি

স্মার্ট কার্ডে স্বচ্ছ হবে কৃষি ভর্তুকি

মাটির অম্লতা দূর করে কৃষিতে নতুন সম্ভাবনা

মাঠের ফসলেই লুকিয়ে আছে আমাদের পরবর্তী বড় গল্প

অ্যাসাইনমেন্টের পণ্য নিয়ে এখন ব্যবসা করছেন কুবির তিন শিক্ষার্থী

সঙ্গী হারানোর বেদনায় নিথর দেহের পাশে কুকুরটি

কাশফুলের দোলায় কুবিতে শরতের আত্মপ্রকাশ

ক্যাম্পাসে গায়ে হলুদ করে ব্যাচমেটকে বিয়ে করলেন কুবি শিক্ষার্থী

করাতকলের জীবন

শরীরচর্চায় আইসোমেট্রিক ও মাইক্রো ওয়ার্কআউট

মন খারাপের দিনগুলোয় ত্বকের যত্ন যেভাবে নেবেন

শালবন বিহার: বাংলার বৌদ্ধ ঐতিহ্যের জীবন্ত প্রতীক

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় WUB-এর অগ্রণী ভূমিকা