বশেমুরবিপ্রবি ছায়া জাতিসংঘের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
৭৬ তম জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে বশেমুরবিপ্রবি ছায়া জাতিসংঘের উদ্যোগে ‘একবিংশ শতাব্দীতে জাতিসংঘের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় একাডেমিক বিল্ডিংয়ের ২২৫ নং কক্ষে শিক্ষক-শিক্ষার্থীর স্বতংস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান টি.এন. সোনিয়া আজাদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, সহকারী অধ্যাপক মাহাবুবা উদ্দিন, বশেমুরবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং প্রভাষক নুসরাত তায়েফ।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন করোনাকালীন সময়ে জাতিসংঘের ভূমিকা, সমসাময়িক চ্যালেঞ্জ এবং সমস্যা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "জাতিসংঘ শান্তিরক্ষা ও সমস্যা সমাধানে কাজ করতে আগ্রহী, কারণ জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা করতে চায়।" সহকারী অধ্যাপক মাহাবুবা উদ্দিন বলেন, "আমাদের আন্তর্জাতিক বা রাষ্ট্রীয় যেকোন সমস্যায় প্রতিটি মানুষ প্রথমেই একটি সংস্থার নাম নেয়। জাতিসংঘ শুধুমাত্রই একটি অঙ্গ সংগঠন নয়, এটি পড়ার, জানার, বোঝার জন্যে গুরুত্বপূর্ণ বিষয়।" আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি বদরুল ইসলাম বলেন, "ইউনাইটেড ন্যাশনস ইজ দ্যা প্লাটফর্ম ফর দ্যা ভয়েজ ফর ভয়েজলেস পিপলস। দূর্বলদের উপর প্রেশারাইজ না করে বরং তাদেরকে কিভাবে সামনে নিয়ে আসা যায় এ বিষয়ে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied