বাঘায় ফেন্সিডিল সহ আটক
রাজশাহীর বাঘা থানায় ১শত ১৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১ নারী।বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে এসআই এম,এ কুদ্দুস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ১শত ১৮ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিলসহ সাগরী বেগম(৩৫) নামের ১নারী কে নিজ বাড়ী হতে আটক করে থানায় নিয়ে আসেন।এসময় ২জন আসামী পালিয়ে যায়।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার পাকুড়িয়া ইউপির আলাইপুর মহাজনপাড়া এলাকা হতে শামসুল প্রামানিক(৪৫) এর নিজ বাড়ী হতে অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানা যায়।
এস আই এম,এ কুদ্দুস হোসেন জানান, ওসি স্যারের নির্দেশক্রমে মাহাজনপাড়া এলাকার শামসুল প্রামানিকের(৪৫) নিজ বাড়ীর স্বয়ন কক্ষে খাটের নিচে রক্ষিত মোট ১শত ১৮ বোতল ভারতীয় অবৈধ কোডিন যুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করি।এসময় মাদক ব্যবসায়ী শামসুল প্রামানিক(৪৫) ও মনিরুল ইসলাম মনি(৩০) পালিয়ে যায়। স্বয়ন কক্ষের খাটের নিচে থাকা মাদকসহ ১জন নারীকে আটক করা হয়। আটককৃত হলেন উপজেলার আলাইপুর মহাজনপাড়া এলাকার শামসুল প্রামাণিক স্ত্রী সাগরী বেগম (৩৫)। ১শত ১৮ বোতল ফেন্সিডিল এর বাজার মূল্য প্রায় সারে ৩লক্ষ টাকা।এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,মাদক ফেন্সিডিলসহ সাগরী বেগম কে আটক করা হয়।তার স্বামীসহ ২জন পলাতক রয়েছে। মঙ্গলবার (২৬অক্টোবর) তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ
সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম
রক্তদাতা না পেয়ে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক
মেঘনায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা ও হাসপাতালে স্থানান্তর
রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন