আবারও আন্দোলনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা
শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ফি কমানোর দাবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করছেন তারা। আন্দোলনরত সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম আকাশ বলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ফি কমানোর দাবি নিয়ে আসছি। সাবেক উপাচার্য খোন্দকার নাসিরুদ্দিন বিদায়ের পূর্বে শিক্ষার্থীদের ১৪ দফা দাবি মেনে নিয়েছিলো। সেগুলোর মধ্যে বর্ধিত ফি কমানোর কথা ছিলো কিন্তু তা কমেনি। করোনা পরবর্তী সময়ে বর্ধিত ফি কমানোর জন্যে আমরা প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছি। তারা সেটা সম্পূর্ণ অগ্রাহ্য করে বর্ধিত ফি সহ ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে। এজন্যে সকল শিক্ষার্থী অসন্তোষ্ট। এরই প্রেক্ষিতে আজকে আন্দোলন চলছে।"
তিনি আরও বলেন, "প্রশাসন পূর্বের ভর্তি বিজ্ঞপ্তি বাতিল করেছে, এটা সম্পূর্ণ একটা নতুন নাটক। আর নাটকের নামে প্রহসন। আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমাদের সকল দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হবে।" এদিকে পূর্বে প্রকাশিত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.একিউএম মাহবুব বলেন, “আগামী মঙ্গলবার শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ফি সংক্রান্ত বিষয়টি সমাধান করবো। ইতোমধ্যে আমরা করোনাকালের পরিবহন ফি এবং হল ফি সম্পূর্ণ মওকুফ করেছি। এছাড়া আরও কিছু ফি কমিয়েছি। এরপরও শিক্ষার্থীদের কোনো দাবি থাকলে আমি সেগুলোও শুনবো।" তিনি আরও বলেন, "ইউজিসি এবং মন্ত্রনালয়কে ইতোমধ্যে ফি কমানোর বিষয়টা জানানো হয়েছে এবং এর বেশি ফি না কমানোর জন্যে বলা হয়েছে।কাউন্সিলিং ফি শিক্ষার্থীদের কল্যাণেই করা হয়েছিলো। কিন্তু শিক্ষার্থীদের আপত্তি থাকলে এটা বাদ দেয়া হবে। আমি চাই না তারা আন্দোলন করুক।তাদের কোনো দাবি থাকলে তারা আমাকে জানাবে এবং আলোচনার মাধ্যমে সমাধান হবে।”
প্রসঙ্গত, গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রোর মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুনভাবে নির্ধারিত ফি সমূহ প্রকাশ করা হয়।
এমএসএম / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
Link Copied