ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৭-১০-২০২১ বিকাল ৬:৪১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাসের স্মরণে শিক্ষক সমিতির আয়োজনে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনাল খেলায় পুরকৌশল অনুষদকে ট্রাইব্রেকারে হারিয়ে যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন হয়। এতে জয়সূচক গোলটি করেন যন্ত্রকৌশল অনুষদের ড. মো. আরাফাত রহমান।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যন্ত্রকৌশল অনুষদের খেলোয়াড় ড. মো. সানাউল রাব্বী এবং সেরা গোলদাতা নির্বাচিত হন পুরকৌশল অনুষদের খেলোয়াড় মো. সামিউন বাসির।  এ উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এটিএম শাহজাহান।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা