সকালের সময়ে সংবাদ প্রকাশের পর নবাবগঞ্জে অবৈধ কারখানাটি বন্ধ
নবাবগঞ্জে কারখানার কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী এই শিরোনামে চলতি মাসের ৮ অক্টোবর দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় অবস্থিত মেসার্স মহন্ত রিসাইকেল প্লান কোম্পানি নামে টায়ার পুরিয়ে তেল তৈরির অবৈধ কারখানাটিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও কারাখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম জানান, মেসার্স মহন্ত রিসাইকেল প্লান কোম্পানি নামে তেল কারখানাটি পরিবেশ দূষণমূলক কার্যক্রম পরিচালনা করায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কারাখানাটির মালিক দিপক চন্দ্র মহন্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কারখানাটিতে পরিবেশগত ঝুঁকির মধ্য দিয়ে পরিত্যক্ত টায়ার পুরিয়ে তেল তৈরি করে আসছিল একটি অসাধু চক্র। কারখানার শ্রমিকরা জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ির টায়ার সংগ্রহ করে এখানে আনা হয়। তারপর সেই টায়ার বয়লার ড্রামে ৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে তেল উৎপাদন করা হয় এবং সেই তেল রাস্তাসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied