ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৯-১০-২০২১ দুপুর ৪:১১
মুকুল নিকেতন এর প্রতিষ্ঠাতা প্রয়াত আমীর আহম্মেদ চৌধুরি রতন এর স্মরণে মুকুল নিকেতন এক্স স্টুডেন্টস্ স্পোর্টস ক্লাবের আয়োজনে শুক্রবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মুকুল নিকেতন এক্স স্টুডেন্টস্ স্পোর্টস ক্লাবের আহ্বায়ক মোঃ নাসিম আহাম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল,আমীর আহম্মেদ চৌধুরি রতন এর পত্নী ইভানা চৌধুরী, বাংলাদেশ টিমের সাবেক ক্রিকেটার হারুন-অর-রশিদ, সানোয়ার হোসেন,প্লাবনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য টুর্নামেন্টে ৫১ বলের খেলায় মোট ৩২টি দল অংশ গ্রহণ করেন।  মুকুল ৯৮ ক্রিকেট দল ও মুকুল ৮৯ ক্রিকেট
দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে মুকুল ৯৮ ক্রিকেট দল প্রথমে ব্যাট করে ৫১ বলে ২ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। পরবর্তীতে জয়ের লক্ষ্যে মুকুল ৮৯ ক্রিকেট দল ৫১ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রানে অলআউট হয়। পরিশেষে মুকুল ৯৮ ক্রিকেট দল ১৯ রানে জয়লাভ করে বিজয়ী হন। এর আগে বেলুন ও পায়ড়া উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ম্যাচটিকে ঘিরে মাঠে দর্শক ছিলো উল্লেখযোগ্য।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান