আনোয়ারায় সাড়ে ৫১ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার!
আনোয়ারায় ৫১ হাজার ছয়শত ২৫ টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান ছেলে মোঃ জাফর (৬৫) ও মৃত সালেহ আহম্মদের ছেলে মোঃ আব্দুল করিম (৩৩)।
শনিবার (৩০ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয় এর আগে শুক্রবার সকালে পৌনে ১০ টার দিকে পরুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা বলে নিশ্চিত করেন চট্টগ্রামের র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।
চট্টগ্রামের র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন,কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে মায়ানমার হতে সাগর পথে স্পীড বোট যোগে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকার দিকে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ওই এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে দুই কারবারিসহ আনুমানিক ০১ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫১,৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসবাদে গ্রেপ্তারকৃতরা মায়ানমার থেকে ইয়াবার চালান এনে দেশে বিভিন্ন অঞ্চলে পাচার করার কথা স্বীকার করে। তাদের স্বীকারউক্তিতে আনোয়ারায় বিভিন্ন ব্যবসার আড়ালে একটি সিন্ডিকেট এসব চালান সাগর পথে মায়ানমার থেকে আনোয়ারা আনেন বলে উঠে এসেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে আনোয়ারায় আমাদের নজরদারি আরো বৃদ্ধি করা হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied