ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৪:৩৪
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই ম্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। 
 
শনিবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় বিরামপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্তরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমানের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ, কে, এম ওহিদুন্নবী।
 
থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিঞার সঞ্চালনায়, আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, প্যানেল মেয়র আবুল আজাদ বকুল, কাউন্সিলর মিলন, প্রেসক্লাব সভাপতি ডক্টর নুরুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
 
আলোচনা সভায় বক্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলোচনা করেন।
 
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা